পিরোজপুরের কাউখালীতে ছাগল বাগানের ফসল নষ্ট করায় এ নিয়ে প্রতিবেশীর সাথে সংঘর্ষে এক বৃদ্ধা নিহত হয়েছে।
জানা যায়, ৩১মে কাউখালী সদর উপজেলার বিরলজুরি গ্রামের রসূল হাওলাদারের পালিত ছাগল প্রতিবেশী মোবাশ্বের হাওলাদার এর বাগানের ফসল নষ্ট করায় এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে রসূল হাওলাদার বৃদ্ধ মোবাশ্বের হাওলাদারকে আঘাত করলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে কাউখালী হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেন। আহত মোবাশ্বের হাওলাদার এর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
৪জুন বৃহস্পতিবার বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে আহত বৃদ্ধা মোবাশ্বের হাওলাদার মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহত মোবাশ্বের হাওলাদারের ভাই ফয়জুল হক লাভলু বাদী হয়ে কাউখালী থানায় মামলা দায়ের করেছেন।