শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
হুন্দ্বীপ পাড়া ঘরোয়া প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন এইচপি ব্রাদার্স এলিভেন বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে যুবদল নেতা-সহ ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার ও বিদেশি মুদ্রা উদ্ধার নদীতে ঘোড়া গোসল করানোর সময় প্রাণ হারালেন যুবক শ্রীপুরে ২৫ লিটার চোলাই মদসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রুমন ঈদ-পরবর্তী ভাদুঘর মহল্লার নেতাকর্মীদের সঙ্গে এমপি শ্যামলের মতবিনিময় সভা স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ, পুলিশের অভিযানে গ্রেফতার নগরকান্দার  চাঁদহাটে  মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন আনোয়ারায় ২৪ ঘণ্টার মধ্যে সিএনজি ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার মোবাইল ফোন না পেয়ে অভিমানে বিষপান, কাউখালীতে স্কুলছাত্রের মৃত্যু আনোয়ারায় ইয়াবা পাচারের নতুন রুট, অধরাই রয়ে গেছে গডফাদাররা ঈদ পুনর্মিলনীতে উন্নয়ন ও জনঅধিকার প্রতিষ্ঠার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের লালমনিরহাটে বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যু জেলা প্রশাসনের শোক প্রকাশ ফটিকছড়িতে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁদাবাজি মামলায়-হাটহাজারীতে ‘ভুয়া সাংবাদিক’ আটক ফটিকছড়িতে মাটি কর্ত্তন করায় ৫০ হাজার টাকা জরিমানা, বালি জব্দ ​বদলে যাচ্ছে রাঙামাটি, নান্দনিক সৌন্দর্যে মুগ্ধ হবেন পর্যটকরা শীতলক্ষ্যার বুকে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের আয়োজন, পর্যটন শিল্পে ইতিবাচক সংযোগ ও অগ্রযাত্রার প্রত্যাশা হোমনায় নিখোঁজের একদিন পর নারীর লাশ উদ্ধার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ভান্ডারিয়ার মনিরুল ইসলাম সোহাগ পুস্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন বিএনপি সভাপতির ওপর হামলার ঘটনায় চার যুবদল নেতা বহিষ্কার নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের আগমনকে কেন্দ্র করে মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশ পাইকগাছায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে প্রাণনাশের হুমকি: থানায় অভিযোগ ছাগল চড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ নবীগঞ্জে ৬ মাসের বেশি বিদ্যুৎ বিল বকেয়া, সংযোগ বিচ্ছিন্ন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার, আটক ৫

হুন্দ্বীপ পাড়া ঘরোয়া প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন এইচপি ব্রাদার্স এলিভেন

 আরাফাত, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
শুক্রবার, ৫ জুন, ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পশ্চিম বৈরাগ হুন্দ্বীপ পাড়ায় প্রথমবারের মতো আয়োজিত হুন্দ্বীপ পাড়া ঘরোয়া প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা শুক্রবার (৫ জুন) বিকেলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

ফাইনাল ম্যাচে এইচপি ব্রাদার্স এলিভেন ২-১ গোলে এইচপি সুপার ফাইটারকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলার শুরু থেকে শেষ পর্যন্ত উভয় দলের খেলোয়াড়রা দারুণ নৈপুণ্য প্রদর্শন করেন। আক্রমণ-পাল্টা আক্রমণে ভরপুর ম্যাচটি উপভোগ করতে মাঠে ভিড় করেন বিপুলসংখ্যক দর্শক।

টুর্নামেন্টের উদ্বোধক ছিলেন ১নং বৈরাগ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ সেলিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ব্যাংকার ও সমাজসেবক ফোরুক আহমদ, আনোয়ারা উপজেলা জিয়া সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মো. শাহনুর, পশ্চিম বৈরাগ হুন্দ্বীপ পাড়া জামে মসজিদের সভাপতি মো. শাহজাহান, নূরানী তালিমুল কুরআন মাদ্রাসার সাধারণ সম্পাদক মাস্টার মো. আব্দুল গফুর, সমাজসেবক ও ক্রীড়াপ্রেমী মো. আব্দুল হাকিম, সাবেক সিইউএফএল নেতা মো. নাছির (সিবিএ), হুন্দ্বীপ পাড়া তরুণ ঐক্য পরিষদের উপদেষ্টা সিনিয়র মো. আবছার, মো. ইদ্রিচ, মো. আব্দুর আলীম, মো. মহিউদ্দিন ও মো. আব্দুল আলীমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

টুর্নামেন্টের আয়োজন করেন দেলোয়ার, নোমান, সাদ্দাম, ইমন , মাইনুল ও নেজাম। সার্বিক ব্যবস্থাপনায় ছিল পশ্চিম বৈরাগ হুন্দ্বীপ পাড়া ফুটবল একাদশ।

খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। বক্তারা বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।


এই বিভাগের আরো খবর