সোমবার, ০৮ জুন ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
বরগুনায় ব্যবসায়ীর মস্তক বিহীন লাশ উদ্ধার শ্রীপুরে আ’লীগ নেতা ও সাবেক মেয়র আনিছের জানাজায় মানুষের ঢল সংসদে তিতাসে খাদ্য গুদাম নির্মাণের দাবি উত্থাপন করলেন অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বিশ্বকাপ ফুটবলের আয়োজনের সঙ্গে ত্রিশালে বিক্রি হচ্ছে পতাকা ও জার্সি বিক্রি রাস্তার উপর ময়লারস্তুপ, ময়লা পানিতে সয়লাব, পথচারী চলাচলে ভোগান্তি, পৌর কর্তৃপক্ষ নীরব নান্দাইলে ওয়ার্ল্ড ভিশনের গাছের চারা বিতরণ চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা আটক, আদালতে পাঠিয়েছে পুলিশ ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা গুলিবিদ্ধ সুজনের পাশে দাঁড়ালেন ঢাকার ডিসি নালিতাবাড়ীতে ২ দিনের ব্যবধানে ৫ মাদরাসা ছাত্র নিখোঁজ, এলাকায় আতঙ্ক সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জামালপুরে জজের সহায়তায় হয়রানির অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন ভেঙে পড়া গোয়াতলা বেইলি ব্রিজ পরিদর্শনে সৈয়দ এমরান সালেহ প্রিন্স গোয়াইনঘাটে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন পাইকগাছায় স্ত্রীর সামনে প্রসাব করার প্রতিবাদে প্রকাশ্য জনসম্মুখে নৃশংসভাবে যুবককে হত্যা কৃষিপণ্য রপ্তানিতে গোলকধাঁধা: আমলাতন্ত্র নাকি বাস্তব সংকট? বাংলাদেশে গৃহপালিত প্রাণীতে করোনাভাইরাস শনাক্ত হয়নি: বাকৃবির গবেষণা গৃহবধূকে যৌন নিপীড়নের মামলায় গ্রেপ্তার যুবক একদিন পরই জামিনে মুক্ত ঝালকাঠির সুগন্ধা নদীতে ফের অবৈধ বালু উত্তোলনের শঙ্কা, নদীভাঙন আতঙ্কে এলাকাবাসী রেমিট্যান্স সমৃদ্ধ ফটিকছড়িতে নেই কোন সরকারি প্রশিক্ষণ কেন্দ্র ফটিকছড়ির বনাঞ্চল থেকে বিপুল পরিমাণ কাঠ জব্দ চট্টগ্রামে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি বন্দরে লাশ নিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসীর থানা ঘেরাও, দারোগা ক্লোজড ঝালকাঠিতে নদী ভাঙ্গন রোধ ও সড়ক সংস্কারের দুই দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত সালথায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে সংকটে জনবল ও ঔষধ সাতক্ষীরায় ফিরল লেবাননে নিহত দুই প্রবাসীর মরদেহ, শোকে গ্রামবাসী হাতে-পায়ে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই কাউখালীতে কলেজ ছাত্র তরুণ উদ্যোক্তা শান্তোর গ্রীষ্মকালীন লাউ চাষে সফলতা কাপ্তাইয়ে সিসিএইচপি’র জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় জমি কিনে বিপাকে ব্যাংক কর্মকর্তা: থানায় অভিযোগ

জামালপুরে জজের সহায়তায় হয়রানির অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

ফরিদুল ইসলাম, জামালপুর
সোমবার, ৮ জুন, ২০২৬, ৫:৪৮ অপরাহ্ন

জামালপুরের মেলান্দহ উপজেলার বাসিন্দা সিনিয়র সিভিল জজ নূর-ই-জাহিদ পিংকনের সহযোগিতায় তার নিজ গ্রামের নিরীহ মানুষদের হয়রানি, মিথ্যা মামলা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগ তুলে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।

সোমবার দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের খাসিমারা চৌরাস্তা মোড়ে এ মানববন্ধনের আয়োজন করেন খাসিমারা ও নলছিয়া এলাকার বাসিন্দারা। এতে ভুক্তভোগীর পরিবারসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী আব্দুল হালিম সরকার, সাবেক প্রধান শিক্ষক মুখলেছুর রহমান, আব্দুর রহিম খোকা, হাবিবুর রহমান ফকির, আসাদুল্লাহ, হেলাল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শেরপুরে কর্মরত সিনিয়র সিভিল জজ ও জেলা লিগ্যাল এইড কর্মকর্তা নূর-ই-জাহিদ পিংকনের সহযোগিতায় স্থানীয় একটি চক্র দীর্ঘদিন ধরে মেলান্দহ উপজেলার খাসিমারা ও নলছিয়া এলাকার কিছু নিরীহ পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা, জমি দখলের চেষ্টা এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চালিয়ে আসছে। এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে এলাকায় বিভ্রান্তি সৃষ্টি করছে ওই জজের সহযোগীরা।
এ সময় বক্তারা সিভিল জজ নূর-ই-জাহিদ পিংকন সহ তার সহযোগী স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাজেদ, ডা: আবু সাঈদ, সোলায়মান, তাজুল ইসলাম ও আলীমের বিরুদ্ধেও নানা অনিয়ম, হয়রানি ও অপপ্রচারে জড়িত থাকার অভিযোগ তোলেন। তারা এসব কর্মকাণ্ডের অবসান ঘটাতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
বক্তারা আরও বলেন, আমরা সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে মিথ্যা অভিযোগ ও হয়রানির শিকার হচ্ছি। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।
এসময় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের শাস্তির দাবি জানান বক্তারা।
এ ঘটনায় সিনিয়র সিভিল জজ নূর-ই-জাহিদ পিংকনের সাথে (০১৮৩৪-৫২৪০৯৫) এই নাম্বারে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।


এই বিভাগের আরো খবর