শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তর বাহাদুরপুর আধুনিক কবরস্থান নির্মাণের উদ্বোধন শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে জনবান্ধব বাজেট: ড. জালাল উদ্দিন এমপি স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে নতুন প্রত্যাশা, আলোচনায় নাসিমা আক্তার সিমু জনমনে ভুল বুঝাবুঝি তৈরী হয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ নেই এনবিআর চেয়ারম্যান সালথা প্রেসক্লাবের টিনশেট ভবনের উদ্বোধণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছ : ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সিরাপ জব্দ, আটক ২ শিক্ষার্থীদের বিজ্ঞান,প্রযুক্তি ও উদ্ভাবনমুখী শিক্ষায় আগ্রহী করতে হবে : এমপি আবুল কালাম লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আনোয়ারায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ​ফুলবাড়িয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ ৫% করার চিন্তা করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহজাদপুরে ৪টি স্বাস্থ্য কেন্দ্রে সাড়ে ৯ লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাইকগাছায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অভিযান, ১ লাখ টাকা মূল্যের ঘেরাজাল জব্দ ফটিকছড়িতে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিককে ফেরত দিলেন নৈশ প্রহরী কাউখালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার তালুকদার সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন শিশুর পুষ্টি উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে মায়েদের অতিরিক্ত কাজের চাপ: গবেষণা ১২ পুলিশ সুপার কে বদলি করে প্রজ্ঞাপন জারি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী জৈন্তাপুরে বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কড়াইল জামাইবাজারে ঢাকা ওয়াসা গভীর নলকূপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পিএস ফুলবাড়িয়ায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত জৈন্তাপুরে পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি নিবারন চন্দ্র দাস, সম্পাদক প্রনত কান্ত দেব নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার তালুকদার

ময়মনসিংহ প্রতিনিধি
শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৪:৫০ অপরাহ্ন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।

নতুন এই কর্তৃপক্ষের মাধ্যমে বিভাগীয় শহর ময়মনসিংহে পরিকল্পিত নগর উন্নয়নের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁর নিয়োগের বিষয়টি জানানো হয়। গ্রেড-২ মর্যাদার (অতিরিক্ত সচিব পদমর্যাদা) এ পদে তাঁকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’-এর ধারা ৮(১) অনুযায়ী অন্য কোনো পেশা, ব্যবসা বা প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

২০১৫ সালে বিভাগ এবং ২০১৮ সালে সিটি করপোরেশন হওয়ার পরও পরিকল্পিত নগর ব্যবস্থাপনায় পিছিয়ে রয়েছে ময়মনসিংহ। দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, অপরিকল্পিত নগরায়ন, যানজট, জলাবদ্ধতা, খাল দখল ও দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে নগরবাসী নানা সমস্যার মুখোমুখি হচ্ছে। এ প্রেক্ষাপটে দীর্ঘদিন ধরেই একটি উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের দাবি ছিল।

চলতি বছরের ২০ জানুয়ারি ‘ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করা হয়। এর মাধ্যমে নগর ও আশপাশের এলাকার পরিকল্পিত উন্নয়ন, ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ, আবাসন ব্যবস্থাপনা, যোগাযোগ অবকাঠামো উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের জন্য স্বতন্ত্র কর্তৃপক্ষের আইনি ভিত্তি তৈরি হয়।

সংশ্লিষ্টদের মতে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের আদলে গড়ে ওঠা এ সংস্থা ভবিষ্যতে ময়মনসিংহের নগর সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন ও বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

রাজনীতি ও স্থানীয় সরকার ব্যবস্থায় দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে মোতাহার হোসেন তালুকদারের। ছাত্রদলের রাজনীতির মাধ্যমে তাঁর রাজনৈতিক যাত্রা শুরু হয়। পরে ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। উপজেলা চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

নিয়োগের প্রতিক্রিয়ায় মোতাহার হোসেন তালুকদার বলেন, “ময়মনসিংহকে আধুনিক, বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগরীতে রূপ দিতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব। নগর পরিকল্পনায় স্বচ্ছতা, জবাবদিহি ও জনসম্পৃক্ততা নিশ্চিত করা হবে।”

নগর বিশেষজ্ঞ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, উন্নয়ন কর্তৃপক্ষ গঠন ইতিবাচক উদ্যোগ হলেও এর সফলতা নির্ভর করবে কার্যকর মাস্টারপ্ল্যান, দক্ষ প্রশাসন, রাজনৈতিক সদিচ্ছা এবং দুর্নীতিমুক্ত বাস্তবায়নের ওপর। তাঁদের মতে, মউক কার্যকরভাবে কাজ করতে পারলে যানজট, জলাবদ্ধতা, খাল পুনরুদ্ধার, আধুনিক আবাসন ও পরিবেশবান্ধব নগর ব্যবস্থাপনায় নতুন গতি আসবে।

তবে নগর পরিকল্পনাবিদেরা মনে করছেন, কর্তৃপক্ষ গঠনই শেষ কথা নয়; পরিকল্পনার বাস্তবায়নই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করেই ময়মনসিংহকে একটি আধুনিক ও টেকসই নগরীতে রূপ দেওয়ার প্রত্যাশা নগরবাসীর।


এই বিভাগের আরো খবর