পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ ৫% করার চিন্তা করছে সরকার।
এ বারের বাজেটে শিক্ষা খাতে সব্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে। তিনি ফরিদপুরের নগরকান্দায় স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। তিনি আরো বলেন বিগত ফ্যাসিষ্ট সরকারের সময় শিক্ষাখাতে যে ক্ষতি হয়েছে তা ঠিক করার জন্য আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমান সরকার। দেশের প্রতিটি ইউনিযনে একটি করে খেলার মাঠ করা হবে। দুর্নীতি ও মাদকমুক্ত দেশ গড়তে হবে।
আজ শুক্রবার বিকালে নগরকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি আফরোজা হক তানিয়া, সহকারী পুলিশ সুপার নগরকান্দা সার্কেল মোহাম্মদ আল ফাহাদ,নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসুল সামদানী আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইকবাল হোসেন, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল,নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেসা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলী মিয়া সহ সরকারী কর্মকর্তা, জন প্রতিনিধি, শিক্ষক শিক্ষার্থীবৃন্দ। সবশেষে বিজয়ী দের মাঝে পুরুষ্কার তুলে দেন প্রধান অতিথি এবং বিশেষ অতিথি।