শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তর বাহাদুরপুর আধুনিক কবরস্থান নির্মাণের উদ্বোধন শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে জনবান্ধব বাজেট: ড. জালাল উদ্দিন এমপি স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে নতুন প্রত্যাশা, আলোচনায় নাসিমা আক্তার সিমু জনমনে ভুল বুঝাবুঝি তৈরী হয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ নেই এনবিআর চেয়ারম্যান সালথা প্রেসক্লাবের টিনশেট ভবনের উদ্বোধণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছ : ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সিরাপ জব্দ, আটক ২ শিক্ষার্থীদের বিজ্ঞান,প্রযুক্তি ও উদ্ভাবনমুখী শিক্ষায় আগ্রহী করতে হবে : এমপি আবুল কালাম লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আনোয়ারায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ​ফুলবাড়িয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ ৫% করার চিন্তা করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহজাদপুরে ৪টি স্বাস্থ্য কেন্দ্রে সাড়ে ৯ লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাইকগাছায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অভিযান, ১ লাখ টাকা মূল্যের ঘেরাজাল জব্দ ফটিকছড়িতে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিককে ফেরত দিলেন নৈশ প্রহরী কাউখালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার তালুকদার সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন শিশুর পুষ্টি উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে মায়েদের অতিরিক্ত কাজের চাপ: গবেষণা ১২ পুলিশ সুপার কে বদলি করে প্রজ্ঞাপন জারি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী জৈন্তাপুরে বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কড়াইল জামাইবাজারে ঢাকা ওয়াসা গভীর নলকূপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পিএস ফুলবাড়িয়ায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত জৈন্তাপুরে পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি নিবারন চন্দ্র দাস, সম্পাদক প্রনত কান্ত দেব নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৮:০৬ অপরাহ্ন

“মেধা, বিজ্ঞান ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় উপজেলা পর্যায়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।

আজ শুক্রবার (১২ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম কমপ্লেক্সে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন এডুকেশনাল অরিয়েন্টেশন অ্যান্ড সাপোর্ট স্কিম (EESS-SEDP)-এর সহযোগিতায় এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাস্তবায়িত পারফরম্যান্স বেইজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (PBGSI) কর্মসূচির আওতায় দেশব্যাপী “Startup, Science Project and Innovation Idea Showcasing for Secondary Level Students and Teachers” শীর্ষক এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। কর্মসূচির মূল লক্ষ্য শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তাশক্তি, সমস্যা সমাধানের দক্ষতা এবং উদ্যোক্তা মনোভাব বিকাশে সহায়তা করা।

আয়োজক সূত্রে জানা যায়, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তিনজন শিক্ষার্থী ও দুইজন শিক্ষক নিয়ে গঠিত দল উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা উপস্থাপনের সুযোগ পাবে। প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পরিবেশ সংরক্ষণ, কৃষি উন্নয়ন, তথ্যপ্রযুক্তির ব্যবহার, নবায়নযোগ্য জ্বালানি এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যার প্রযুক্তিনির্ভর সমাধান নিয়ে তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। স্টার্টআপ বিভাগে নতুন ব্যবসায়িক ও সেবাধর্মী ধারণা, বিজ্ঞান প্রকল্প বিভাগে ব্যবহারিক ও প্রযুক্তিনির্ভর মডেল এবং উদ্ভাবনী ধারণা বিভাগে বাস্তবমুখী নতুন চিন্তার প্রতিফলন দেখা যায়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, “বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনই আজকের বিশ্বের উন্নয়নের প্রধান চালিকাশক্তি। শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ এবং নতুন চিন্তাকে উৎসাহিত করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রজন্মের হাত ধরেই গড়ে উঠবে দক্ষ, প্রযুক্তিনির্ভর ও আত্মনির্ভর বাংলাদেশ।” সভাপতির বক্তব্যে ইউএনও মো. ইমরানুজ্জামান বলেন, “বিজ্ঞানমনস্ক ও গবেষণাভিত্তিক প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি ও উদ্যোক্তা মানসিকতা বিকাশের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথ আরও সুগম হবে।”

অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প সম্পর্কে খোঁজখবর নেন। নিজেদের উদ্ভাবন ও গবেষণাকর্ম উপস্থাপনের সুযোগ পেয়ে অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও উচ্ছ্বাস প্রকাশ করে। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম সরকার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রব্বানী প্রধান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির অধ্যাপক মাওলানা মজিবুর রহমান, উপজেলা সেক্রেটারি রুকনুজ্জামান বকুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছা. আফরোজা বেগম, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আমির বোরহানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা।

প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ডিমলা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রথম স্থান অর্জন করে। ডিমলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দ্বিতীয় এবং বিজনেস ম্যানেজমেন্ট টেকনিক্যাল কলেজ তৃতীয় স্থান অর্জন করে। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা, প্রযুক্তিগত উদ্ভাবন ও উদ্যোক্তা তৈরির সম্ভাবনাকে আরও সমৃদ্ধ করবে এবং ভবিষ্যতে দক্ষ মানবসম্পদ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


এই বিভাগের আরো খবর