কুড়িগ্রামের উলিপুরে কাঁঠাল পাড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কয়সার আলী (৬০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে।
আজ রোববার (১৪ জুন) সকালে উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মধুপুর এলাকায়। নিহত কয়সার আলী হাতিয়া ইউনিয়নের অনন্তপুর চিড়াখাওয়ার পাড় গ্রামের তমিজ উদ্দিনের ছেলে।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কাঁঠাল ব্যবসায়ী কয়সার আলী রোববার সকালে পাশ^বর্তী মধুপুর এলাকার ইসমাইল হোসেনের বাড়িতে কাঁঠাল সংগ্রহ করতে যান। এ সময় তিনি গাছে উঠে কাঁঠাল পাড়ার সময় অসাবধানতাবশত তার হাতে থাকা কাস্তে পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে স্পর্শ করলে বিদ্যুৎপৃষ্ট হন। এতে তিনি গাছ থেকে নিচে পড়ে গুরুত্বর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
ধরনীবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সামাদ সরকার বিদ্যুৎপৃষ্টে একজনের বিষয়টি নিশ্চিত করেছে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়।