সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
তিন বিয়ে করা বাবাকে ‘হানি ট্র্যাপে’ ফেলে অপহরণের পর হত্যা কাউখালীতে ব্র্যাকের উদ্যোগে কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সালথায় ইউপি চেয়ারম্যান বাবু মোল্যা গ্রেপ্তার পাইকগাছায় বেতাঙ্গী নদীর পাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার উত্তরায় তিন অভিযানে ৬ জন গ্রেপ্তার, অপহৃত ব্যক্তি উদ্ধার কুড়িগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল-ভারতীয় ঔষধ উদ্ধার সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন সভাপতি সেলিম শেখ, সাধারণ সম্পাদক এমদাদুল হক শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন বন্দরে কলেজ ছাত্রী কে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবা ও ভাইকে কুপিয়ে জখম মাদকবিরোধী অভিযানে চার ব্যক্তিকে দণ্ড, অর্থদণ্ডসহ কারাদণ্ড প্রদান গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ফুলপুরে পার্টনার কংগ্রেস, কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব নান্দাইলে পিআইবির তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ সমাপ্ত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে-কলমে আধুনিক কৃষি যন্ত্রপাতির প্রশিক্ষণ কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আনোয়ারায় জোড়া খুন: ঋণের স্ট্যাম্প চুরি করতে গিয়ে মা-মেয়েকে হত্যা, স্বীকারোক্তি একযোগে সিংহভাগ পত্রিকা বন্ধ করে দেওয়া ছিল শেখ মুজিবের পতনের অন্যতম কারণ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী আনোয়ারায় হিজরি নববর্ষ উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন ঝালকাঠিতে গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস

বন্দরে কলেজ ছাত্রী কে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবা ও ভাইকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জ প্রতিনিধি
সোমবার, ১৫ জুন, ২০২৬, ৯:০৪ অপরাহ্ন

নারায়ণগঞ্জ বন্দরে কলেজ ছাত্রী কে উত্ত্যক্ত করার পাশাপাশি সামাজিক মাধ্যমে অশ্লীল ছবি ছড়িয়ে মানহানীর প্রতিবাদ করায় বাবা ও চাচাতো ভাই কে কুপিয়ে জখম করেছে বখাটেরা।

সেইসাথে ছাত্রীর চাচা ও মাকে মারধর করে এবং বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাংচুর করে নগদ টাকা সহ মুল্যবান জিনিসপত্র নিয়ে যায়।আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও শেষ খবর পাওয়া পর্যন্ত মামলা রুজু করা হয়নি।

রবিবার (১৫ জুন) রাত ১১ টার দিকে উপজেলার পদুঘড় বাড়ৈখালি গ্রামে এ ঘটনা ঘটে। থানায় দায়েরকৃত অভিযোগ সুত্রে জানা গেছে, স্থানীয় আব্দুর রহিমের মেয়ে রাজিয়া সুলতানা শান্তা(১৮) সরকারি কদম রসুল কলেজে ইন্টারমিডিয়েট ২য় বর্ষের শিক্ষার্থী।বেশকিছুদিন যাবত প্রতিবেশী জাহের মিয়ার ছেলে বখাটে রুবেল (২৮) তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল।গত দু/তিন দিন যাবত শান্তার একটি ফটো এডিট করে বিকৃত করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয় রুবেল। এ ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। গতকাল রাত ১১ টার দিকে বাড়ৈখালি ব্রীজের ওপর রুবেল কে দেখে শান্তার বাবা আব্দুর রহিম ও বড় চাচা আবু সাঈদ ঘটনার বিষয়ে জিজ্ঞেস করেন।তখন তাদের ওপর চড়াও হয়ে নেশাগ্রস্ত রুবেল ও তার বাবা জাহের মিয়া, মা নুরজাহান,ফারুক,শিশির ও ছালাম সহ আরও ১০/১৫ জনকে নিয়ে তাদেরকে বেদম মারপিট করে।ডাক চিৎকার শুনে শান্তার চাচাতো ভাই আব্দুল্লাহ শাহীন সহ বাড়ির লোকজন এগিয়ে গেলে তাদেরকেও মারধর করে। রুবেল তার হাতে থাকা ধারালো চাপাতি দিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আব্দুল্লাহ শাহীন কে হত্যার উদ্দেশ্যে উপর্যুপরি কুপিয়ে মাথার পেছনে ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে।

একইসাথে শান্তার বাবার হাত-পায়ে কুপিয়ে গুরুতর জখম করে।একপর্যায়ে তাদের বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে নগদ ৩৭ হাজার টাকা সহ মুল্যবান জিনিসপত্র নিয়ে যায়।পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।পরবর্তীতে গুরুতর আহত আব্দুর রহিম ও আব্দুল্লাহ শাহীন কে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।এ ঘটনায় শিক্ষার্থী শান্তার বড় চাচা ও আহত আব্দুল্লাহ শাহীনের বাবা আবু সাঈদ বাদী হয়ে সোমবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

আহতের স্বজনরা জানিয়েছেন, ঘটনার ২ দিন আগে রাস্তায় মোটরসাইকেল থামিয়ে রুবেল কলেজ ছাত্রী শান্তাকে উত্ত্যক্ত করে।এমনকি তার বিভিন্ন ফটো এডিট করে বিকৃত করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয় রুবেল।

এ ঘটনার প্রতিবাদ করে শান্তার চাচাতো ভাই আব্দুল্লাহ শাহীন। এই নিয়ে গতকাল রাতে ব্রীজের ওপর শান্তার বড় চাচা ও বাবার সাথে বাকবিতন্ডা হয়।একপর্যায়ে রুবেল ফোন করে তার লোকজনদের খবর দিয়ে আনে এবং শান্তার চাচাতো ভাই আব্দুল্লাহ শাহীন এবং বাবা রহিম কে কুপিয়ে জখম করে। এমনকি তাদের বাড়িতে হামলা করে। খবর পেয়ে রাতেই পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

৩শ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকের মতে আব্দুল্লাহ শাহীনের ঘাড়ের নিচের আঘাতটি গুরুতর।

এ বিষয়ে জানতে চাইলে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান বলেন, ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষনিক পুলিশ পাঠানো হয়েছে। এসআই মামুন খালাসি ঘটনার বিষয় তদন্ত করছেন।পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


এই বিভাগের আরো খবর