টাঙ্গাইলের ঘাটাইলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ জুন) সমাজসেবক, সেন্টাল টেকনিশিয়ান ও পল্লী চিকিৎসক মোঃ ছানোয়ার হোসেন এর উদ্যোগে, বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি লায়ন ডাঃ আব্দুস সাত্তার এর সার্বিক সহযোগিতায় ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল জামালপুর শাখার চিকিৎসা ব্যবস্থাপনায় এই ক্যাম্পেইনে সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিরতিহীন ভাবে আনুমানিক দুই শতাধিক চক্ষু রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হয়।