বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলী কার্ড বিতরণ শুরু করা হয়েছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ফটিকছড়ি আসনে জামায়াতের পরাজিত প্রার্থীর আপিল খারিজ, রিট নিষ্পত্তির নির্দেশ ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত কাউখালীতে অবাধে ‘চাই’ দিয়ে মাছ শিকার: হুমকির মুখে দেশীয় মৎস্য সম্পদ বন্দরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার নির্মিত ড্রেনের নোংরা পানি ও ময়লা আবর্জনায় নষ্ট হচ্ছে পাইকগাছা পানি উন্নয়ণ বোর্ডের পুকুরের পানি ও পরিবেশ ঠাকুরগাঁওয়ে জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত কর্ণফুলীর চরলক্ষ্যায় ত্রি-বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা উৎসবে ফ্রি চিকিৎসা কিশোরগঞ্জ হাওরে ট্রলারে ডাকাতি, গ্রেপ্তার তিনজন নালিতাবাড়ীতে ভারতীয় ইয়াবা জব্দ, গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী কুড়িগ্রামে চর বিষয়ক মন্ত্রণালয় ও পৃথক বাজেটের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ঝালকাঠিতে‌ মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে করনীয় কর্মশালা ত্রিশালে ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত ঘিওরে একই পরিবারের তিনজন আটক , ঘরবাড়ি জ্বালিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা প্যাডেলে প্যাডেলে পুরো বাংলাদেশ,অসাধারণ কীর্তি সানাউল্লাহ চৌধুরী জুয়েল সাতক্ষীরা জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব নান্দাইলে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড শ্রীপুরে ৬৮০পরিবারে ফ্যামিলি কার্ড বিতরণ সাংবাদিক তানভীরের মায়ের মৃত্যুতে বন্দর প্রেসক্লাবের শোক প্রকাশ চাকরির প্রলোভনে ডেকে এনে মুক্তিপণ দাবি, চক্রের গ্রেপ্তার- ১ আমতলীতে জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা সেশনে ১,২২০ শিক্ষার্থীর মাঝে খাতা বিতরণ আমতলীতে ৪০৮০ শিশুর অংশগ্রহণে বর্ণাঢ্য জন্মদিন উদযাপন জৈন্তাপুরে পূর্ব দরবস্ত ইউনিয়ন বাস্তবায়নের দাবীতে সংবাদ সম্মেলন বিদ্যুৎস্পৃষ্ট থেকে মানুষকে রক্ষায় জাতীয় প্রেসক্লাবে সচেতনতামূলক সাংবাদিক সম্মেলন আত্রাইয়ে রেললাইনের পাশে হজ এজেন্সির প্রতিনিধির মরদেহ উদ্ধার,পরিবারের দাবী হত্যা চুনারুঘাটে খোয়াই নদী থেকে লাশ উদ্ধার জামালপুরে স্ত্রীকে হত্যা মামলার রায়ে স্বামীকে মৃত্যুদন্ডাদেশ ও আরেকটি ধর্ষণ মামলায় অপরজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত নগরকান্দায় গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী  কর্মশালা অনুষ্ঠিত

জৈন্তাপুরে পূর্ব দরবস্ত ইউনিয়ন বাস্তবায়নের দাবীতে সংবাদ সম্মেলন

জৈন্তাপুর প্রতিনিধি
বুধবার, ১৭ জুন, ২০২৬, ৮:৫২ অপরাহ্ন

সিলেটের জৈন্তাপুর উপজেলার পূর্ব দরবস্ত ইউনিয়নের সর্বস্তরের জনতা পৃথক ইউনিয়ন বাস্তবায়ন জন্য দীর্ঘ দিন থেকে সরকারের কাছে দাবী করে আসছে ।

আজ বুধবার দুপুর ২টায় জৈন্তাপুর প্রেসক্লাব মিলনায়তনে পূর্ব দরবস্ত ইউনিয়ন উন্নয়ন পরিষদের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় স্হানীয় সাংবাদিকদের উপস্থিতিতে পূর্ব দরবস্ত উন্নয়ন পরিষদের আহবায়ক মোঃ নুরুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন আমরা ৪নং দরবস্ত ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের স্হায়ী বাসিন্দা। আমাদের দরবস্ত ইউনিয়নের আয়তন প্রায় ৭০ থেকে ৮০ বর্গ কিলোমিটার এবং লোকসংখ্যা প্রায় লক্ষাধিক। এখানকার অধিকাংশ মানুষ দরিদ্র, কৃষক, দিনমজুর ও ক্ষুদ্র ব্যবসায়ী। উপজেলায় ইউনিয়ন ভিত্তিক বরাদ্দ বন্টনে ও উন্নয়নমূলক কাজে লোকসংখ্যা তুলনামূলক অন্যান্য ইউনিয়নের চেয়ে প্রায় দ্বিগুণ হওয়াতে দরবস্ত ইউনিয়নের জনসাধারণ সবদিক থেকে সুযোগ সুবিধা এবং অন্যান্য ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছে। তাই আমরা সুবিধাবঞ্চিত ৩টি ওয়ার্ডের ৩০-৩৫ কিলোমিটার আয়তনে বসবাসকারী ৪০ হাজার মানুষের ন্যায্য অধিকার আদায়ে লক্ষে ৩টি ওয়ার্ড নিয়ে একটি নতুন ইউনিয়ন পরিষদ গঠন করার প্রয়োজনীয়তা অনুভব করছি।

তিনি সাংবাদিক এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন পূর্ব দরবস্ত এলাকার হাজার হাজার মানুষ দীর্ঘদিন ধরে প্রশাসনিক, নাগরিক ও উন্নয়নমূলক সেবা থেকে বঞ্চিত হয়ে আসছেন। এলাকার ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, যোগাযোগ ব্যবস্থা এবং সামগ্রিক উন্নয়নের স্বার্থে পৃথক ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠা এখন সময়ের দাবি।
আমরা বিশ্বাস করি, পূর্ব দরবস্ত ইউনিয়ন পরিষদ বাস্তবায়িত হলে স্থানীয় জনগণ সহজে সরকারি সেবা গ্রহণ করতে পারবেন, অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হবে, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত হবে এবং স্থানীয় সরকারের কার্যক্রম আরও জনবান্ধব হবে। আমরা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি, জনগণের ন্যায্য দাবির প্রতি সম্মান জানিয়ে দ্রুত পূর্ব দরবস্ত ইউনিয়ন পরিষদ গঠনের কার্যকর উদ্যোগ গ্রহণ করা হোক। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দাবি নয়; এটি পূর্ব দরবস্ত এলাকার সর্বস্তরের জনগণের প্রাণের দাবি। এই দাবি বাস্তবায়নে আমরা গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আন্দোলন চালিয়ে যাব।


এই বিভাগের আরো খবর