বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন মোতাহার তালুকদার আমতলীতে প্রাথমিক চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কর্মশালা বন্দরে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত স্কুল চলাকালীন সময়ে মানববন্ধনে শিক্ষার্থী, প্রশ্নের মুখে আয়নাপুরের কর্মসূচি ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় সুন্দরবনে দস্যুতা দমন, মাদক ও মানবপাচার রোধে উপকূলে কঠোর অবস্থানে কোস্ট গার্ড নান্দাইলে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ী কে বিভিন্ন ভাবে হয়রানি করার অভিযোগ কাউখালী উপজেলা ভূমি অফিসে চুরির দুই মাস পরও শনাক্ত হয়নি চোর ফটিকছড়িতে দুই কোটি টাকার খাস জমি উদ্ধার ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা ফুলবাড়িয়ায় বোরো ধান সংগ্রহে ধীরগতি: লোকসানের আশঙ্কায় দিশেহারা কৃষক আমাদের মাটিতে গাছ লাগালেই দ্রুত ফলন দেয়: লক্ষ্মীপুরের ফল মেলায় জেলা প্রশাসক আনোয়ারায় দুদকের দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গৃহকর্মীকে নির্যাতনের মামলায় পুলিশের দুই অফিসার গ্রেফতার জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিতে সমন্বিত উদ্যোগের তাগিদ জামালপুরে ধর্ষণ মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলী কার্ড বিতরণ শুরু করা হয়েছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ফটিকছড়ি আসনে জামায়াতের পরাজিত প্রার্থীর আপিল খারিজ, রিট নিষ্পত্তির নির্দেশ ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত কাউখালীতে অবাধে ‘চাই’ দিয়ে মাছ শিকার: হুমকির মুখে দেশীয় মৎস্য সম্পদ বন্দরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার নির্মিত ড্রেনের নোংরা পানি ও ময়লা আবর্জনায় নষ্ট হচ্ছে পাইকগাছা পানি উন্নয়ণ বোর্ডের পুকুরের পানি ও পরিবেশ ঠাকুরগাঁওয়ে জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত কর্ণফুলীর চরলক্ষ্যায় ত্রি-বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা উৎসবে ফ্রি চিকিৎসা কিশোরগঞ্জ হাওরে ট্রলারে ডাকাতি, গ্রেপ্তার তিনজন নালিতাবাড়ীতে ভারতীয় ইয়াবা জব্দ, গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী কুড়িগ্রামে চর বিষয়ক মন্ত্রণালয় ও পৃথক বাজেটের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ঝালকাঠিতে‌ মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে করনীয় কর্মশালা ত্রিশালে ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৬:৪৯ অপরাহ্ন

নীলফামারীর ডিমলা উপজেলায় কৃষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে পার্টনার কংগ্রেস-২০২৬। কৃষি উন্নয়ন, প্রযুক্তি সম্প্রসারণ এবং অভিজ্ঞতা বিনিময়কে কেন্দ্র করে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন কৃষকেরা।

দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টা থেকে দিনব্যাপী ডিমলা উপজেলা পরিষদ চত্বরে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ কংগ্রেসে উপজেলার ১০টি ইউনিয়নের পিএফএস (ফার্মার ফিল্ড স্কুল) ও নন-পিএফএস পার্টনার ফিল্ড স্কুলের সদস্য কৃষকেরা অংশগ্রহণ করেন।

আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, পুষ্টিনির্ভর কৃষি, কৃষিপণ্যের মূল্যশৃঙ্খল উন্নয়ন, কৃষি যান্ত্রিকীকরণ এবং টেকসই কৃষি ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন প্রদর্শনী, আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। কংগ্রেসে অংশ নেওয়া কৃষকেরা আধুনিক কৃষি প্রযুক্তির বিভিন্ন দিক সম্পর্কে জানার পাশাপাশি মাঠপর্যায়ে এসব প্রযুক্তির বাস্তব প্রয়োগ সম্পর্কেও ধারণা লাভ করেন।

আয়োজকরা জানান, পার্টনার কংগ্রেস-২০২৬-এর মূল উদ্দেশ্য ছিল পিএফএসে প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকদের প্যাকেজ প্রযুক্তিবিষয়ক জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা প্রকল্প এলাকার অন্যান্য নন-পিএফএস কৃষক-কৃষাণীদের মধ্যে ছড়িয়ে দেওয়া। পাশাপাশি নতুন উদ্ভাবিত প্রযুক্তি, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, কৃষি যান্ত্রিকীকরণ এবং কৃষিপণ্যের মূল্যশৃঙ্খল বিষয়ে কার্যকর ধারণা প্রদান ও বাস্তব প্রয়োগে কৃষকদের উদ্বুদ্ধ করাও ছিল এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

এ ছাড়া সকল পিএফএসকে ফার্মার সার্ভিস সেন্টারে রূপান্তরের লক্ষ্যে প্রয়োজনীয় সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, কৃষকদের সক্ষমতা উন্নয়ন এবং পার্টনার প্রকল্পের প্রযুক্তি ও কলাকৌশলের টেকসই ব্যবহার নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. সাদেকুজ্জামান। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না।

স্বাগত বক্তব্যে মীর হাসান আল বান্না বলেন, “পার্টনার প্রকল্পের মূল লক্ষ্য হলো নতুন কৃষি উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চার করা। দেশের কৃষিকে খোরপোষভিত্তিক চাষাবাদ থেকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তুলতে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”

তিনি আরও বলেন, “আধুনিক কৃষি প্রযুক্তির বিস্তার এবং কৃষকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে কৃষি খাতকে আরও উৎপাদনশীল ও লাভজনক করে তোলাই এ প্রকল্পের অন্যতম লক্ষ্য।”

প্রধান অতিথির বক্তব্যে মো. সাদেকুজ্জামান বলেন, “কৃষিই আমাদের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত চাষাবাদ পদ্ধতি এবং কৃষকদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কৃষি উৎপাদন আরও বাড়ানো সম্ভব। পার্টনার প্রকল্প কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষিকে লাভজনক ও টেকসই করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

মেলায় অংশগ্রহণকারী কৃষক আব্দুল খালেক বলেন, প্যাকেজ প্রযুক্তি, আধুনিক কৃষি যান্ত্রিকীকরণ, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা এবং কৃষিপণ্যের মূল্যশৃঙ্খল গঠনের বিভিন্ন বিষয়ে তিনি নতুন ধারণা পেয়েছেন। এসব জ্ঞান নিজের কৃষিকাজে প্রয়োগের পাশাপাশি এলাকার অন্যান্য কৃষকের মধ্যেও ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আ ন ম শিবলী সাদিক, জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, জেলা আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রব্বানী প্রধান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির অধ্যাপক মজিবুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তাগণ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বেসরকারি সংস্থার প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রশিক্ষণপ্রাপ্ত ও সাধারণ কৃষক-কৃষাণীরা।

কৃষি প্রযুক্তির প্রসার, অভিজ্ঞতা বিনিময় এবং প্রান্তিক কৃষকদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে টেকসই কৃষি উন্নয়নে পার্টনার কংগ্রেস-২০২৬ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।


এই বিভাগের আরো খবর