বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন মোতাহার তালুকদার আমতলীতে প্রাথমিক চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কর্মশালা বন্দরে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত স্কুল চলাকালীন সময়ে মানববন্ধনে শিক্ষার্থী, প্রশ্নের মুখে আয়নাপুরের কর্মসূচি ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় সুন্দরবনে দস্যুতা দমন, মাদক ও মানবপাচার রোধে উপকূলে কঠোর অবস্থানে কোস্ট গার্ড নান্দাইলে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ী কে বিভিন্ন ভাবে হয়রানি করার অভিযোগ কাউখালী উপজেলা ভূমি অফিসে চুরির দুই মাস পরও শনাক্ত হয়নি চোর ফটিকছড়িতে দুই কোটি টাকার খাস জমি উদ্ধার ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা ফুলবাড়িয়ায় বোরো ধান সংগ্রহে ধীরগতি: লোকসানের আশঙ্কায় দিশেহারা কৃষক আমাদের মাটিতে গাছ লাগালেই দ্রুত ফলন দেয়: লক্ষ্মীপুরের ফল মেলায় জেলা প্রশাসক আনোয়ারায় দুদকের দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গৃহকর্মীকে নির্যাতনের মামলায় পুলিশের দুই অফিসার গ্রেফতার জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিতে সমন্বিত উদ্যোগের তাগিদ জামালপুরে ধর্ষণ মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলী কার্ড বিতরণ শুরু করা হয়েছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ফটিকছড়ি আসনে জামায়াতের পরাজিত প্রার্থীর আপিল খারিজ, রিট নিষ্পত্তির নির্দেশ ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত কাউখালীতে অবাধে ‘চাই’ দিয়ে মাছ শিকার: হুমকির মুখে দেশীয় মৎস্য সম্পদ বন্দরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার নির্মিত ড্রেনের নোংরা পানি ও ময়লা আবর্জনায় নষ্ট হচ্ছে পাইকগাছা পানি উন্নয়ণ বোর্ডের পুকুরের পানি ও পরিবেশ ঠাকুরগাঁওয়ে জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত কর্ণফুলীর চরলক্ষ্যায় ত্রি-বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা উৎসবে ফ্রি চিকিৎসা কিশোরগঞ্জ হাওরে ট্রলারে ডাকাতি, গ্রেপ্তার তিনজন নালিতাবাড়ীতে ভারতীয় ইয়াবা জব্দ, গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী কুড়িগ্রামে চর বিষয়ক মন্ত্রণালয় ও পৃথক বাজেটের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ঝালকাঠিতে‌ মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে করনীয় কর্মশালা ত্রিশালে ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

স্কুল চলাকালীন সময়ে মানববন্ধনে শিক্ষার্থী, প্রশ্নের মুখে আয়নাপুরের কর্মসূচি

মনিরুজ্জামান মনির, শেরপুর
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৯:১০ অপরাহ্ন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ১ নম্বর কাংশা ইউনিয়ন পরিষদের নতুন ভবন আয়নাপুর বাজার এলাকায় স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

তবে স্কুল চলাকালীন সময়ে বিপুলসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণ স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে আয়নাপুর বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি স্থানীয় কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও অংশ নিতে দেখা যায়। এ সময় বক্তারা ইউনিয়ন পরিষদের নতুন ভবন আয়নাপুর বাজারে স্থাপনের দাবি জানান এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

তবে মানববন্ধনে শিক্ষার্থীদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহলের অনেকে। তাদের মতে, শিক্ষার্থীদের প্রধান দায়িত্ব পাঠগ্রহণ। স্কুল চলাকালীন সময়ে তাদের মানববন্ধনের মতো কর্মসূচিতে সম্পৃক্ত করা শিক্ষা কার্যক্রমের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন অভিভাবক বলেন, ইউনিয়ন পরিষদ ভবনের অবস্থান নির্ধারণ একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিষয়। কিন্তু এ দাবিতে শিক্ষার্থীদের ক্লাস থেকে এনে মানববন্ধনে দাঁড় করানো কতটা যৌক্তিক, তা ভেবে দেখা প্রয়োজন। অন্যদিকে মানববন্ধনের আয়োজকদের দাবি, ইউনিয়নবাসীর স্বার্থ বিবেচনায় আয়নাপুর বাজারে ইউনিয়ন পরিষদ ভবন স্থাপন করা হলে সাধারণ মানুষের সেবা গ্রহণ সহজ হবে। এ কারণেই তারা মানববন্ধনের মাধ্যমে নিজেদের দাবি তুলে ধরেছেন।

এদিকে ইউনিয়ন পরিষদ ভবনের অবস্থান নির্ধারণে ইউনিয়নের সব ওয়ার্ডের জনগণের মতামত, যোগাযোগ ব্যবস্থা, জনসেবা প্রাপ্তির সুযোগ এবং দীর্ঘমেয়াদি জনস্বার্থকে গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।

মানববন্ধনে শিক্ষার্থীদের অংশগ্রহণের বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা বলেন,মানববন্ধনে শিক্ষার্থীদের অংশগ্রহণের বিষয়টি আমরা দেখেছি। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছে, ওই এলাকায় একটি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ছিল। সেখানে অংশ নিতে কিছু শিক্ষার্থী গিয়েছিল। পরবর্তীতে তাদের মধ্যে কয়েকজন শিক্ষার্থী নিজ উদ্যোগে মানববন্ধনে অংশ নেয়। বিষয়টি খতিয়ে দেখতে প্রতিষ্ঠানগুলোর কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।

কাংশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান বলেন,ইউনিয়ন পরিষদের ভবনটি আয়নাপুরে হলে সাধারণ মানুষের জন্য সুবিধাজনক হবে। সেই দাবিতেই এলাকাবাসী মানববন্ধন করেছে। তবে ক্লাস চলাকালীন সময়ে শিক্ষার্থীদের অংশগ্রহণের বিষয়ে আমি বলতে পারব না। হাজার হাজার মানুষ এখানে অংশ নিয়েছেন। মানববন্ধনে শিক্ষার্থীদের কাউকে ডেকে আনা হয়নি। আশপাশের কিছু শিক্ষার্থী স্বেচ্ছায় এসেছে। স্কুল বন্ধ করে বা কাউকে বাধ্য করে এখানে আনা হয়নি। বিষয়টি শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষই ভালো বলতে পারবে।

স্থানীয়দের মতে, ইউনিয়ন পরিষদ ভবনের অবস্থান নির্ধারণের ক্ষেত্রে কোনো একক পক্ষের দাবি নয়, বরং পুরো ইউনিয়নের জনগণের মতামত ও দীর্ঘমেয়াদি জনস্বার্থকে প্রাধান্য দেওয়া উচিত। একই সঙ্গে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হয় এমন কোনো কর্মসূচিতে তাদের সম্পৃক্ত না করার বিষয়েও সচেতনতা প্রয়োজন।


এই বিভাগের আরো খবর