চাঁপাইনবাবগঞ্জে তিনদিনের আম মেলা শনিবার শেষ হয়েছে| অন্যদিকে নতুন করে একই স্থানে তিনদিনের ফল মেলা শুরু হয়েছে।
আজ শনিবার বিকেলে আম মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী| এসময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) বুলবুল আহম্মেদ, (এসএসিপি-রেইনস প্রকল্প)’র জুনিয়র মনিটরিং অ্যান্ড রিপোটিং স্পেশালিস্ট মো. জহুরুল ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার সুনাইনবিন জামান, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসার আনিসুল হক মাহমুদসহ জেলা ও উপজেলা কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন|
অন্যদিকে ফল মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক| তিনদিনের ফল মেলায় আম, কাঁঠাল, পেয়ারা, জাম, লিচুসহ অন্যান্য ফল প্রদর্শন করা হবে|
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে টিনশেডে জেলা প্রশাসনের সহযোগিতায় তিনদিনের আম মেলার আয়োজন করে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর| একই স্থানে ফল মেলার আয়োজন করা হয়েছে|