ঐতিহ্যবাহী নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা ও সহযোগিতা কামনা করেছেন নবনিযুক্ত সভাপতি অ্যাডভোকেট আল-আমিন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকা, কর্মচারীবৃন্দ, অভিভাবকবৃন্দ, ছাত্র-ছাত্রী, সহযোদ্ধা এবং দলীয় নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলকে আমার সংগ্রামী সালাম, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।”
তিনি আরও বলেন, বিদ্যালয়ের হারানো ঐতিহ্য, সুনাম ও শিক্ষার মান পুনরুদ্ধারে তিনি সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
নবনিযুক্ত সভাপতি অ্যাড. আল-আমিন বিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রযাত্রায় সকলের দোয়া, পরামর্শ এবং সার্বিক সহযোগিতা কামনা করেন।