মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার: সেলিমুজ্জামান এমপি শেরপুরে জেলা যুবদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল আমতলীতে বিএনপির বিক্ষোভ মিছিল পাইকগাছায় ভুমিহীনের জমি জবর দখল নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে ছাত্রদল-যুবদলের অবস্থান কর্মসূচি সাতক্ষীরায় বিআরটিএ কর্তৃক সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক হস্তান্তর কলমাকান্দাকে আগামী ৫০ বছরের মহাপরিকল্পনায় আধুনিক জনপদ করা হবে: ডেপুটি স্পিকার কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল প্লাস্টিক দূষণ রোধে কাপ্তাই ৪১ বিজিবি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ভাণ্ডারিয়ায় দুই ভেটেরিনারি ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ফল মেলার উদ্বোধন সালথায় কমিটিতে পদবঞ্চিত হয়ে ছাত্রদল কর্মীর সংবাদ সম্মেলন সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল মতলব উত্তরে অপ্রচার ও শিষ্টচার বর্হিভুত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল বগুড়ার শিবগঞ্জ মোকামতলা উপজেলার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত পুলিশের নাকের ডগায় মাদক ব্যাবসা,র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ উদ্ধার, গ্রেপ্তার-৩ নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে সশস্ত্রবাহিনী জামায়াতের ব্রিফিং চলাকালীন “দোসর” আখ্যা দিয়ে হামলা, সাংবাদিক আহত বাংলাদেশের সাহিত্যকে বিশ্বদরবারে পৌঁছে দিচ্ছেন শাম্মী তুলতুল মাইলস্টোন এয়ার সার্ভিস লিমিটেডের আয়োজনে হজ্জ ও ওমরা পালন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ​ফুলবাড়ীয়ায় পৌর এলাকায় নতুন সোলার বাতি স্থাপন কাজের উদ্বোধন নগরকান্দায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও রেজওয়ানা আফরিনের মতবিনিময় কাউখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আনোয়ারায় পুলিশের নজরদারি জোরদার বগুড়ার সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে সাবেক ইউপি সদস্য নিহত সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষনা: সভাপতি রাজ, সম্পাদক সোহেল কাউখালীর দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট: নিরসনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুমিল্লার মুরাদনগরে সড়ক নিয়ে মিথ্যাচার, প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বরিশাল বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন করতে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পুলিশের নাকের ডগায় মাদক ব্যাবসা,র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ উদ্ধার, গ্রেপ্তার-৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৭:৫৮ অপরাহ্ন

নারায়ণগঞ্জ বন্দরের কামতাল পুলিশ তদন্ত কেন্দ্রের সীমানা ঘেঁষে গ্যারেজ।  পুলিশের নাকের ডগায় গ্যারেজে চলতো মাদক বেচাকেনা। 

ওই গ্যারেজ গত সোমবার দুপুরে র‍্যাব–১১ অভিযান চালিয়ে  ৪২০ বোতল স্কাফ ( মাদকদ্রব্য) সহ  ৩ জন মাদক কারবারিকে  গ্রেপ্তার করেছে ।  পুলিশ তদন্ত কেন্দ্রের সীমানা ঘেঁষা গ্যারেজ থেকে র‍্যাব বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে পুলিশের বিরুদ্ধে তীব্র সমালোচনার ঝড় বইছে।

স্থানীয় সূত্রে জানা গেছে,  ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক ঘেঁষে  কামতাল পুলিশ তদন্ত কেন্দ্র। পুলিশের রহস্যজনক  নিস্ক্রিয় ভুমিকায় কামতাল তদন্ত কেন্দ্রের ধামগড় ও মুছাপুর দুইটি ইউনিয়নের তবলপাড়, মালিবাগ লাঙ্গলবন্দ, যোগীপাড়া, চিড়ইপাড়া, মহজপুর, হালুয়াপাড়া, জাঙ্গাল  সহ প্রায় অর্ধশত স্পটে  প্রকাশ্যে চালিয়ে যাচ্ছে হেরোইন, ইয়াবা, ফেন্সিডিলের পরিবর্তে স্কাফ,  গাঁজা ও মদ বিয়ার।  পুলিশ এলাকার চিহৃিত মাদক কারবারিদের সঙ্গে সখ্যতা গড়ে তুলেছেন বলে এলাকাবাসীর অভিযোগ।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করে। তারা সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিল। মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় গত সোমবার দুপুরে কামতাল পুলিশ তদন্ত কেন্দ্রের সীমানা ঘেঁষা চাচা ভাতিজা মার্কেটের একটি গ্যারেজ থেকে ৪২০ বোতল স্কাফ উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। র‍্যাব–১১’র মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে

গ্রেফতারকৃতরা হলেন—মাগুরা সদর উপজেলার গাং নালিয়া পূর্বপাড়া এলাকার সিরাজ মোল্যা (২৫), যশোরের চৌগাছা উপজেলার বুলিয়া রাজারপাড়া এলাকার মো. মাহাবুবুর রহমান (২০) এবং একই উপজেলার চান্দা আড়া এলাকার মো. রাশেদুল ইসলাম (৩৫)।


এই বিভাগের আরো খবর