মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার: সেলিমুজ্জামান এমপি শেরপুরে জেলা যুবদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল আমতলীতে বিএনপির বিক্ষোভ মিছিল পাইকগাছায় ভুমিহীনের জমি জবর দখল নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে ছাত্রদল-যুবদলের অবস্থান কর্মসূচি সাতক্ষীরায় বিআরটিএ কর্তৃক সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক হস্তান্তর কলমাকান্দাকে আগামী ৫০ বছরের মহাপরিকল্পনায় আধুনিক জনপদ করা হবে: ডেপুটি স্পিকার কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল প্লাস্টিক দূষণ রোধে কাপ্তাই ৪১ বিজিবি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ভাণ্ডারিয়ায় দুই ভেটেরিনারি ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ফল মেলার উদ্বোধন সালথায় কমিটিতে পদবঞ্চিত হয়ে ছাত্রদল কর্মীর সংবাদ সম্মেলন সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল মতলব উত্তরে অপ্রচার ও শিষ্টচার বর্হিভুত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল বগুড়ার শিবগঞ্জ মোকামতলা উপজেলার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত পুলিশের নাকের ডগায় মাদক ব্যাবসা,র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ উদ্ধার, গ্রেপ্তার-৩ নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে সশস্ত্রবাহিনী জামায়াতের ব্রিফিং চলাকালীন “দোসর” আখ্যা দিয়ে হামলা, সাংবাদিক আহত বাংলাদেশের সাহিত্যকে বিশ্বদরবারে পৌঁছে দিচ্ছেন শাম্মী তুলতুল মাইলস্টোন এয়ার সার্ভিস লিমিটেডের আয়োজনে হজ্জ ও ওমরা পালন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ​ফুলবাড়ীয়ায় পৌর এলাকায় নতুন সোলার বাতি স্থাপন কাজের উদ্বোধন নগরকান্দায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও রেজওয়ানা আফরিনের মতবিনিময় কাউখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আনোয়ারায় পুলিশের নজরদারি জোরদার বগুড়ার সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে সাবেক ইউপি সদস্য নিহত সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষনা: সভাপতি রাজ, সম্পাদক সোহেল কাউখালীর দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট: নিরসনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুমিল্লার মুরাদনগরে সড়ক নিয়ে মিথ্যাচার, প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বরিশাল বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন করতে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্লাস্টিক দূষণ রোধে কাপ্তাই ৪১ বিজিবি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৮:৫৮ অপরাহ্ন

পরিবেশ রক্ষা ও প্লাস্টিক দূষণ রোধে বিশেষ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এর ওয়াগ্গাছড়া জোন (৪১ বিজিবি)।

রাঙ্গামাটি সেনা রিজিয়নের নির্দেশনায় আজ মঙ্গলবার (২৩ জুন) সকালে ১০ টা থেকে বেলা ১১ টায় পর্যন্ত জোনের আওতাধীন সকল বিওপি, ক্যাম্প ও টিওবি এলাকায় একযোগে প্লাস্টিক বর্জ্য অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। জোন সদরসহ সংশ্লিষ্ট সকল স্থাপনার চারপাশ থেকে পরিত্যক্ত প্লাস্টিক ও অন্যান্য ময়লা-আবর্জনা সংগ্রহ করা হয়। সংগৃহীত প্লাস্টিক বর্জ্যগুলো সুপরিকল্পিতভাবে পৃথক করে সংরক্ষণ করা হয়েছে, যা পরবর্তীতে রিসাইক্লিং বা প্রক্রিয়াজাতকরণের জন্য পাঠানো হবে।

পরিবেশ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি স্থানীয় জনসচেতনতামূলক মতবিনিময় সভারও আয়োজন করা হয়। জোন সদর ও অধীনস্থ সকল ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় স্থানীয় জনসাধারণের সাথে এই মতবিনিময় সভায় প্লাস্টিক ব্যবহারের ক্ষতিকর দিক ও পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয়ে আলোচনা করা হয়।​উক্ত কার্যক্রমে ওয়াগ্গাছড়া জোনের সকল অফিসার, জেসিও এবং অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ (কর্তব্যরত ব্যতিত) স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বিজিবির এমন জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব উদ্যোগকে স্থানীয় সচেতন মহল সাধুবাদ জানিয়েছেন।


এই বিভাগের আরো খবর