শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী

বিএনপির আন্দোলনের কথা শুনলে জনগণ হাসে : সেতুমন্ত্রী

অনলাইন ডেস্ক :
শনিবার, ২ জানুয়ারী, ২০২১, ৯:৪৭ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক : বিএনপির আন্দোলনের কথা শুনলে জনগণ এখন হাসে বলে মন্তব‌্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, গণ-অভ্যুত্থানের বস্তুগত দিক এখন দেশে নেই। ‘দেখতে দেখতে সরকারের ১২ বছর চলে গেলো, কিন্তু আন্দোলন হবে কোন বছর? জনগণও এখন তাদের আন্দোলনের কথা শুনলে হাসে।’

শনিবার (২ জানুয়ারি) বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)_এর সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সেতুমন্ত্রী এই মন্তব‌্য করেন।

ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।

বিএনপি নতুন বছরে গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তন করার ঘোষণা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির রাজনৈতিক কৌশলে দেশ ও জনগণের স্বার্থ প্রাধান্য পাচ্ছে না।’

আওয়ামী লীগের নতুন বছরে রাজনীতি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে অধিকতর সুগঠিত ও স্মার্ট একটা দল গড়ে তোলা হবে। দলের ভেতরে শৃঙ্খলা আরও মজবুত করা হবে।’ তিনি বলেন, ‘সারাদেশে যে সব জেলা ও মহানগরে কমিটি হয়নি, সে সব এলাকায় সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হবে। বিতর্কিতরা যেন দলের নেতৃত্বে আসতে না পারেন, সে বিষয়ে দল সচেষ্ট থাকবে।’

সেতুমন্ত্রী বলেন, ‘নতুন বছরে সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা ফিরাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের যত্নবান হতে হবে। যাত্রীদের সুরক্ষায় যা যা করা দরকার, তা করতে হবে।’

বিআরটিএ’তে দালালের দৌরাত্ম‌্য দূর করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘দালালদের সঙ্গে কারও কারও যোগসাজশ আছে, তা থেকে তাদের বেরিয়ে আসতে হবে।’ তিনি আরও বলেন, ‘সড়কে ৩ চাকার মোটরযান বন্ধ করতে হবে। মোটরযান নির্মাণের কারখানাগুলোও বন্ধ করতে হবে।’

এই সময় বিআরটিএ কার্যালয়ে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, বিআরটিএ-এর চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।


এই বিভাগের আরো খবর