বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার: সেলিমুজ্জামান এমপি শেরপুরে জেলা যুবদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল আমতলীতে বিএনপির বিক্ষোভ মিছিল পাইকগাছায় ভুমিহীনের জমি জবর দখল নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে ছাত্রদল-যুবদলের অবস্থান কর্মসূচি সাতক্ষীরায় বিআরটিএ কর্তৃক সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক হস্তান্তর কলমাকান্দাকে আগামী ৫০ বছরের মহাপরিকল্পনায় আধুনিক জনপদ করা হবে: ডেপুটি স্পিকার কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল প্লাস্টিক দূষণ রোধে কাপ্তাই ৪১ বিজিবি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ভাণ্ডারিয়ায় দুই ভেটেরিনারি ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ফল মেলার উদ্বোধন সালথায় কমিটিতে পদবঞ্চিত হয়ে ছাত্রদল কর্মীর সংবাদ সম্মেলন সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল মতলব উত্তরে অপ্রচার ও শিষ্টচার বর্হিভুত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল বগুড়ার শিবগঞ্জ মোকামতলা উপজেলার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত পুলিশের নাকের ডগায় মাদক ব্যাবসা,র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ উদ্ধার, গ্রেপ্তার-৩ নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে সশস্ত্রবাহিনী জামায়াতের ব্রিফিং চলাকালীন “দোসর” আখ্যা দিয়ে হামলা, সাংবাদিক আহত বাংলাদেশের সাহিত্যকে বিশ্বদরবারে পৌঁছে দিচ্ছেন শাম্মী তুলতুল মাইলস্টোন এয়ার সার্ভিস লিমিটেডের আয়োজনে হজ্জ ও ওমরা পালন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ​ফুলবাড়ীয়ায় পৌর এলাকায় নতুন সোলার বাতি স্থাপন কাজের উদ্বোধন নগরকান্দায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও রেজওয়ানা আফরিনের মতবিনিময় কাউখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আনোয়ারায় পুলিশের নজরদারি জোরদার বগুড়ার সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে সাবেক ইউপি সদস্য নিহত সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষনা: সভাপতি রাজ, সম্পাদক সোহেল কাউখালীর দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট: নিরসনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুমিল্লার মুরাদনগরে সড়ক নিয়ে মিথ্যাচার, প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বরিশাল বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন করতে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নায়লা নাঈম এবার থ্রিডি সিনেমায়

অনলাইন ডেস্ক :
রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১, ২:৪৮ অপরাহ্ন
https://www.dhakaprotidin.com/wp-content/uploads/2021/01/Naila-Nayem-Dhaka-Protidin-ঢাকা-প্রতিদিন-1.jpg

বিনোদন ডেস্ক : বাংলাদেশি শোবিজের ব্যাপক আলোচিত-সমালোচিত মডেল-অভিনেত্রী নায়লা নাঈম। সাহসী বক্তব্য, খোলামেলা পোশাকে ফটোশ্যুট ও ভিডিও প্রকাশ করে বরাবরই আলোচনায় এই মডেল। চলচ্চিত্রের আইটেম গানে ও বিজ্ঞাপনচিত্রেও তাকে বেশ হালকা পোষাকে উপস্থিত হতে দেখা গেছে।

পেশায় দন্ত চিকিৎসক নায়লা নাঈমের শোবিজে পথচলা শুরু র‌্যাম্প মডেল হিসেবে। পরবর্তীতে তিনি টেলিভিশনে অভিনয় শুরু করেন। কাজ করেছেন কয়েকটি বিজ্ঞাপন ও নাটকে। ২০১৪ সালে তিনি চলচ্চিত্রে অভিষেক করেন। ওই বছর ‘রান আউট’ নামে একটি সিনেমায় তিনি আইটেম গার্ল হিসেবে কোমর দোলান।

এরপর ২০১৬ সালে ‘মারুফ টাকা ধরে না’ এবং ২০১৯ সালে ‘রাত্রির যাত্রী’ নামে দুটি ছবিতে তিনি নায়িকা চরিত্রে অভিনয় করেন। তারপর যথারীতি একটা মাঝারি বিরতি। দুই বছর বাদে আবারও চলচ্চিত্রে মুখ দেখাতে চলেছেন বিতর্কিত মডেল নায়লা নাঈম। এবার তিনি অভিনয় করতে চলেছেন একটি থ্রিডি চলচ্চিত্রে। নাম ‘কমলীবালা দেবী’।

এই ছবিটি পরিচালনা করবেন আহমেদ সাব্বির। সেখানে নায়লা রয়েছেন প্রধান চরিত্রে। এটি বাংলাদেশের দ্বিতীয় থ্রিডি চলচ্চিত্র হতে চলেছে। প্রথম থ্রিডি চলচ্চিত্র হচ্ছে ‘অলাতচক্র’। কিংবদন্তি সাহিত্যিক আহমেদ ছফার উপন্যাস অবলম্বনে এই ছবিটি নির্মাণ করেছেন হাবিবুর রহমান হাবিব। সেখানে অভিনয় করেছেন জয়া আহসান।

[ আরও পড়ুন : বুঝেশুনে সিদ্ধান্ত নিবেন নায়লা নাঈম ]

[ আরও পড়ুন : নির্যাতিতা পূর্ণিমা রাণী শীলের চরিত্রে সালওয়া ]

এবার দ্বিতীয় থ্রিডি চলচ্চিত্রের নায়িকা নায়লা নাঈম। অষ্টাদশ শতাব্দীর অবিভক্ত বাংলার একটি রাজপরিবারকে নিয়ে এ ছবির গল্প। নায়লা নাঈম জানালেন, ‘সবকিছু পরিকল্পনা মাফিক হলে এ ছবিতে অভিনয় করব। নির্মাতার সঙ্গে কথা হয়েছে। আমাদের আলোচনা চলছে। ছবির গল্প শুনে খুব শিগগিরই সবকিছু চূড়ান্ত করব।’

নির্মাতা আহমেদ সাব্বির জানান, ছবির বিষয়ে ইতোমধ্যে তারা মুম্বাইয়ের স্কাইওয়ার্ক স্টুডিওর প্রধান আশিষ মিত্তালের সঙ্গে কথা বলেছেন। এই প্রতিষ্ঠানটি বলিউডের ‘রোবট টু’ এবং বাংলাদেশের প্রথম থ্রিডি চলচ্চিত্র ‘অলাতচক্র’র থ্রিডি শুটিংসহ অন্যান্য সহায়তা করেছে।


এই বিভাগের আরো খবর