বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার: সেলিমুজ্জামান এমপি শেরপুরে জেলা যুবদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল আমতলীতে বিএনপির বিক্ষোভ মিছিল পাইকগাছায় ভুমিহীনের জমি জবর দখল নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে ছাত্রদল-যুবদলের অবস্থান কর্মসূচি সাতক্ষীরায় বিআরটিএ কর্তৃক সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক হস্তান্তর কলমাকান্দাকে আগামী ৫০ বছরের মহাপরিকল্পনায় আধুনিক জনপদ করা হবে: ডেপুটি স্পিকার কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল প্লাস্টিক দূষণ রোধে কাপ্তাই ৪১ বিজিবি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ভাণ্ডারিয়ায় দুই ভেটেরিনারি ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ফল মেলার উদ্বোধন সালথায় কমিটিতে পদবঞ্চিত হয়ে ছাত্রদল কর্মীর সংবাদ সম্মেলন সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল মতলব উত্তরে অপ্রচার ও শিষ্টচার বর্হিভুত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল বগুড়ার শিবগঞ্জ মোকামতলা উপজেলার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত পুলিশের নাকের ডগায় মাদক ব্যাবসা,র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ উদ্ধার, গ্রেপ্তার-৩ নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে সশস্ত্রবাহিনী জামায়াতের ব্রিফিং চলাকালীন “দোসর” আখ্যা দিয়ে হামলা, সাংবাদিক আহত বাংলাদেশের সাহিত্যকে বিশ্বদরবারে পৌঁছে দিচ্ছেন শাম্মী তুলতুল মাইলস্টোন এয়ার সার্ভিস লিমিটেডের আয়োজনে হজ্জ ও ওমরা পালন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ​ফুলবাড়ীয়ায় পৌর এলাকায় নতুন সোলার বাতি স্থাপন কাজের উদ্বোধন নগরকান্দায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও রেজওয়ানা আফরিনের মতবিনিময় কাউখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আনোয়ারায় পুলিশের নজরদারি জোরদার বগুড়ার সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে সাবেক ইউপি সদস্য নিহত সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষনা: সভাপতি রাজ, সম্পাদক সোহেল কাউখালীর দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট: নিরসনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুমিল্লার মুরাদনগরে সড়ক নিয়ে মিথ্যাচার, প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বরিশাল বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন করতে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বাংলাদেশির কাণ্ড নিয়ে ইতালিতে তোলপাড়!

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১, ১১:২৫ পূর্বাহ্ন
https://www.dhakaprotidin.com/wp-content/uploads/2021/01/Itali-Dhaka-Protidin-ঢাকা-প্রতিদিন.jpg

আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘদিন ধরেই বিপুল সংখ্যক বাংলাদেশিরা ইতালিতে বসবাস করছেন। ইতালির আর্থ-সামাজিক উন্নয়নে বাঙ্গালিদের অবদান অস্বীকার করার উপায় নেই। আবার তাদের হাত ধরেই প্রতিবছর বাংলাদেশে আসছে মোটা অংকের রেমিট্যান্সও। তবে ইউরোপের দেশটিতে দুয়েকজনের আচরণে মাঝেমধ্যে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় বাকি বাংলাদেশিদের।

সম্প্রতি পরিবেশ নোংরা করার অভিযোগে ইতালির উত্তর-পূর্বাঞ্চলীয় ট্রেভিসো শহরে জরিমানা করা হয়েছে এক বাংলাদেশিকে। এ নিয়ে আবার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন শহরটির মেয়র নিজেই। এরপর বিষয়টি নিয়ে বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়েন বাকি বাংলাদেশিরা।

গত বুধবার ট্রেভিসোর মেয়র মারিও কোৎঁ তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া স্ট্যাটাসে জানান, কিছুদিন আগে টেনি স্টেডিয়ামের কাছে সরকারি রাস্তায় এক ব্যক্তি স্যাটেলাইট ডিশ ফেলে যান।

এ নিয়ে খুব বেশি তথ্য না থাকলেও স্যাটেলাইট ও আশপাশের সিসি ক্যামেরার ছবি দেখে স্থানীয় পুলিশ অপরাধীকে শনাক্ত করে। তার নামপ্রকাশ করা না হলেও মেয়র জানিয়েছেন, ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি বাংলাদেশের নাগরিক।

ট্রেভিসোর মেয়রের দেয়া তথ্যমতে, ওই ব্যক্তি প্রথমে দোষ স্বীকার করতে চাননি। পরে তাকে ৪০০ ইউরো জরিমানার পাশাপাশি ফেলে যাওয়া জিনিসটি আবারও বাসায় নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মারিও কোতেঁর ওই স্ট্যাটাসে অনেকেই বাংলাদেশিদের নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। কারও কারও মতে, অভিযুক্ত ব্যক্তিকে ৪০০ ইউরো জরিমানা অনেক কম হয়ে গেছে, এর পরিমাণ আরও বেশি হওয়া দরকার ছিল।

কয়েকমাস আগেই ইতালিতে ব্যাপক হারে করোনাভাইরাস সংক্রমণের জন্য বাংলাদেশিদের দিকে সন্দেহের আঙুল তুলেছিলেন স্থানীয়রা। এ নিয়ে ইতালির পাশাপাশি বাংলাদেশের গণমাধ্যমগুলোতেও ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।

দেশবিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন


এই বিভাগের আরো খবর