মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন

ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরার উপকারিতা

অনলাইন ডেস্ক :
শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১, ২:৫২ অপরাহ্ন

লাইফস্টাইল ডেস্ক : ফেব্রুয়ারির ৭ তারিখ থেকে শুরু হয়েছে ‘ভালোবাসা সপ্তাহ’। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালনের মাধ্য দিয়ে শেষ হবে এই ভালোবাসায় ভরা সপ্তাহ। সপ্তাহের দিন অনুযায়ী আজ ১২ ফেব্রুয়ারি ‘হাগ ডে’। অর্থাৎ আজ প্রিয়জনকে আলিঙ্গন করার দিন।

আপনি বিশ্বাস করেন আর না-ই করেন, কাউকে ভালোবেসে জড়িয়ে ধরার রয়েছে অনেক উপকারিতা। এতে যেমন নিরাপদ অনুভূত হয়, একইসঙ্গে বাড়ে বিশ্বাস ও আস্থা। জড়িয়ে ধরলে বৃদ্ধি পায় মানসিক শান্তি; কমে অস্থিরতা।

ভালোবাসার চূড়ান্ত বহিঃপ্রকাশ হলো জড়িয়ে ধরা। প্রিয়জনকে জড়িয়ে ধরার স্বাস্থ্যগত উপকারিতাও রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এতে মানসিক প্রশান্তি মেলে। যা রক্তচাপ কমাতে সহায়তা করে। প্রিয়জনের ত্বকের স্পর্শে পেসিনিয়ান করপাসক্যালস কার্যকরী হয়ে ওঠে। পেসিনিয়ান করপাসক্যালস মস্তিষ্কের ভেগাস নার্ভকে সিগন্যাল পাঠায়। ফলে রক্তচাপ কমে।

যে কোনো ব্যথা থেকেও মুক্তি মেলে প্রিয়জনকে জড়িয়ে ধরলে। কারণ এরপর যে অক্সিটোসিন হরমোন নিঃসৃত হয় তাতে ইমিউন সিস্টেমের উন্নতি ঘটে, যা ব্যথা কমাতে ভূমিকা রাখে।

হার্টের সমস্যা প্রতিরোধ করে আলিঙ্গন। ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলিনার চ্যাপল হিলের এক গবেষণায় বলা হয়েছে, প্রিয়জনকে জড়িয়ে ধরা ওষুধের মতো কাজ করে। প্রতি মিনিটে হার্টের গতিবেগ বাড়িয়ে তোলে অন্তত ১০ বিট। এতে হৃদরোগের আশঙ্কা কমে যায়।

এতো গেল শারীরিক দিক, মনেও এটি ছায়া ফেলে। আত্মবিশ্বাস বাড়িয়ে তুলে অকারণে ভয় পাওয়া কমিয়ে দেয়। যে কারণে আলিঙ্গনকে বলা হয়- জাদুকাঠির ছোঁয়া।

যাকে হৃদয় আপন ভাবে, তাকে ভালোবাসার বাহুডোরে বেঁধে ফেলাতেই প্রেমের সার্থকতা। তাই আর দেরি কেন? যাকে বা যাদের ভালোবাসেন, তাকে বা তাদের বিনা সংকোচে আজ জড়িয়ে ধরুন। বুঝিয়ে দিন, আপনি কতটা ভালোবাসেন তাদের। এক্ষেত্রে অবশ্য আপনার স্পর্শই বুঝিয়ে দেবে আপনি কতটা বিশ্বস্ত। আপনার জড়িয়ে ধরার কায়দাই বুঝিয়ে দেবে আপনি তাকে কতটা ভালোবাসেন।

তবে যিনি আপনার আলিঙ্গন হাসি মুখে গ্রহণ করতে প্রস্তুত, কেবল তার সঙ্গেই নিরাপদে, নির্ভয়ে পালন করুন ‘হাগ ডে’। নইলে হিতে বিপরীত হতে পারে!


এই বিভাগের আরো খবর