মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

পিরোজপুরে ১ বছরে দেড় লক্ষাধিক মানুষ সরাসরি ডিজিটাল সেবা পেয়েছে

অনলাইন ডেস্ক :
সোমবার, ১৮ জুলাই, ২০২২, ৬:২৯ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন প্রতিবেদক : জেলায় গত অর্থ বছরে দেড় লক্ষাধিক মানুষ বিভিন্ন ধরনের সরাসরি ডিজিটাল সেবা পেয়ে উপকৃত হয়েছে।পিরোজপুর জেলার ৫৩টি ইউনিয়ন পরিষদ ভবন কমপ্লেক্স এ অবস্থিত ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও ৪টি পৌরসভার পৌর ডিজিটাল সেন্টারে কর্মরত ১১৪ জন উদ্যোক্তা ২০২১-২০২২ অর্থ বছরে এ সেবা প্রদান করেছে। এ সময় এ উদ্যোক্তরা সেবা প্রদান করে প্রায় অর্ধ কোটি টাকা উপার্জন করে নিজেরা স্বাবলম্বী হয়েছে।

ইউনিয়ন ডিজিটাল সেন্টার সমূহে সদ্য সমাপ্ত ২০২১-২০২২ অর্থ বছরে ১ লক্ষ ৫৭ হাজার ৫৫৯ জনকে বিভিন্ন ধরনের সেবা দিয়েছে। এ সময় তারা ৪২ লক্ষ ৩৩ হাজার ৬৮ টাকা আয় করেছে। বিদ্যমান সেবা গুলোর মধ্যে রয়েছে নাগরিক সনদ, জন্মনিবন্ধন, মৃত্যু নিবন্ধন, সরকারি ফরম ডাউনলোড, জমির পর্চার আবেদন, সব ধরনের নাগরিক আবেদন, জীবন বীমা, টেলি মেডিসিন, বিদ্যুৎ বিল পরিশোধ, পাবলিক পরীক্ষার ফল জানা, অনলাইনে বিশ্ববিদ্যালয় ভর্তি, পাসপোর্টের আবেদন, ভিসা ভেরিফিকেশন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্বাস্থ্য পরামর্শ, পানি পরীক্ষা, আর্সেনিক পরীক্ষাসহ বিভিন্ন সরকারি ডকুমেন্ট প্রণয়ন, সরকারি বিভিন্ন প্রচারণা কাজে লজিষ্টিক সার্পোট, কম্পিউটার প্রশিক্ষণ, ছবি তোলা, ই-মেইল, ইন্টারন্টে ব্রাউজিং, চাকুরীর বিজ্ঞপ্তি দেখা ও অনলাইনে চাকুরির আবেদনসহ প্রায় শত ধরনের সেবা দেয়া হচ্ছে।

পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ের আইসিটি শাখার দায়িত্ব প্রাপ্ত সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মেহেদী হাসান জানান, পল্লী অঞ্চলের নারী-পুরুষ দোরগোড়ায় এ ডিজিটাল সেবা পেয়ে যথেষ্ট উপকৃত হচ্ছে। যার কারণে প্রতি বছরই সেবা গ্রহিতার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর