মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

বাংলাদেশিদের ৩.৫ মিলিয়ন ভিডিও মুছেছে টিকটক

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২, ৭:১৫ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন তথ্য প্রযুক্তি ডেস্ক : বিশ্বের জনপ্রিয় শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক ২০২২ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ার-মার্চ ২০২২) বাংলাদেশ থেকে ৩.৫ মিলিয়ন ভিডিও সরিয়ে ফেলেছে। নীতিমালা ভঙ্গের কারণে বাংলাদেশি ব্যবহারকারীদের এই বিপুল সংখ্যক ভিডিও মুছে ফেলা হয়েছে। টিকটক ২০২২ সালের প্রথম প্রান্তিকের সর্বশেষ কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুসারে, বাংলাদেশ থেকে কেউ দেখার আগেই কনটেন্ট সরিয়ে ফেলার হার ৯৫ দশমিক ৮ শতাংশ, আর ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলা হয়েছে ৯৭ দশমিক ৯ শতাংশ। সুরক্ষা দিতে ভিডিও সরানোর হার ৯৯ দশমিক ২, বাংলাদেশে থেকে সরানো হয়েছে ৩৪ লাখ ৭৫ হাজার ৪৫৬টি ভিডিও।

প্রথম প্রান্তিকে টিকটকের মোট সরানো ভিডিও এর মধ্যে বিশ্বের মধ্যে বাংলাদেশ ৮ম। ১ কোটি ৪০ লাখ ৪৪ হাজার ২২৪টি ভিডিও সরানো হয়েছে যুক্তরাষ্ট্র থেকে। যা বিশ্বে প্রথম। এছাড়া পাকিস্তান থেকে সরানো হয়েছে ১ কোটি ২৪ লাখ ৯০ হাজার ৩০৯টি ভিডিও।

এই রিপোর্টে আরো বলা হয়েছে, প্রথম প্রান্তিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ৪১ হাজার ১৯১টি ভিডিও সরিয়েছে যার ৮৭ শতাংশই নীতিমালা লংঘন করে ও মিথ্যা তথ্য ছড়ানোর কাজ করেছে। এছাড়া টিকটক রাশিয়া নিয়ন্ত্রিত ৪৯টি গণমাধ্যমে লেবেল লাগিয়ে দিয়েছে। প্লাটফর্মটি এর পাশপাশি ৬টি নেটওয়ার্ক শনাক্ত করে সেগুলো রিমুভ করেছে এবং ২০৪টি অ্যাকাউন্ট বিশ্বব্যাপী বন্ধ করা হয়েছে বিভিন্ন মতামত এবং ব্যবহারকারীর পরিচিতি ভুল দেয়ার কারণে।

টিকটক কমিউনিটি গাইডলাইনস বা নীতিমালা এমনভাবে তৈরি করা হয়েছে, যেখানে গ্রাহকদের বিনোদনের অভিজ্ঞতা নেয়ার সুযোগ বৃদ্ধির ওপর গুরুত্ব দেয়া হয়েছে। তবে তা হতে হবে নিরাপত্তা, সমাজের সব ধরনের মানুষের অন্তর্ভুক্তি ও বস্তুনিষ্ঠতার ভিত্তিতে।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর