সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ ফুলবাড়ীয়ায় গাঁজা গাছসহ এলাকাবাসীর অভিযান, পলাতক ২ জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এসটিআই ফোরাম ২০২৬-এ প্রিয়শপ ঢাকা স্পোর্টিং ক্লাবের আবারও সভাপতি হলেন ইঞ্জি. মো. মিজানুর রহমান খাজা ওসমান ফারুকীর নতুন গ্রন্থ ‘সুফি সাইকোলজি’র মোড়ক উন্মোচন ও গোলটেবিল বৈঠক মেধাবী প্রকৌশলীদের দেশে ধরে রাখতে সুযোগ বাড়ানোর তাগিদ জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ সাপাহার জবই বিলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত নান্দাইলে কর্মরত সাংবাদিকদের তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘাটাইলে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত

ময়মনসিংহে চাল বিক্রয় কার্যক্রম শুরু

ঢাকা প্রতিদিন প্রতিবেদক :
বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২, ৩:২৭ অপরাহ্ন

খাদ্যবান্ধব কর্মসূচি এবং টিসিবির কার্ডধারীদের মধ্যে আজ সকালে চাল ও আটা বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। ময়মনসিংহ বিভাগে চারটি জেলায় ৩৫১টি ইউনিয়নে মোট ৫৮ হাজার ৪৯৯ জন উপকারভোগীর মাঝে সতের হাজার ৪১৫ মে. টন চাল বিতরণ করা হবে। এছাড়াও এ কার্যক্রমের আওতায় তিন মাসে ময়মনসিংহ বিভাগে সতের হাজার ৪১৫ মে. টন চাল বিক্রি করা হবে।
এ উপলক্ষে ময়মনসিংহে এক প্রেস ব্রিফিংয়ে খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রায়না আহমদ এ তথ্য জানান। সকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আমিনুল এহসান ও জেলা খাদ্য নিয়ন্ত্রক ইকবাল বাহার চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা। প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, ময়মনসিংহ জেলায় দুই লাখ ৯৮ হাজার ৪৮ জন উপকারভোগীর মাঝে ১৫ টাকা কেজিতে প্রতি মাসে ৩০ কেজি করে মোট আট হাজার ৯৪২ মেট্রিক টন চাল বিতরণ করা হবে। এ কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, আজ হতে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় ১৭ টি দোকানের প্রতিটিতে দৈনিক ২ মেট্রিকটন করে ৩৪ মেট্রিক টন চাল ও ৫০০ কেজি করে মোট আট হাজার ৫০০ কেজি আটা বিক্রি করা হবে। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জানান, আজ থেকে পরিচালিত এ ওএমএস কার্যক্রমে ময়মনসিংহ বিভাগে টিসিবি’র মোট আট লাখ ১৭ হাজার ২০১ জন কার্ডধারীকে মাসে ১০ কেজি করে চাল দেয়া হবে। প্রেস ব্রিফিং শেষে গঙ্গাদাস গুহ রোড এলাকায় ওএমএস এর খোলাবাজারে চাল বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর