মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন

মহাকাশে ধান চাষে সাফল্য পেল চীন

অনলাইন ডেস্ক :
সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২, ৫:০০ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন তথ্য প্রযুক্তি ডেস্ক : মহাকাশে তথা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দীর্ঘদিন থেকেই পরীক্ষামূলকভাবে নানা ধরনের সবজি চাষ করা হচ্ছে। ইতিমধ্যে লেটুস পাতা, মুলা, কাঁচা মরিচসহ একাধিক সবজি চাষে মিলেছে সফলতাও।

এদিকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাজের অনুমতি নেই চীনের। এক্ষেত্রে হাত-পা গুটিয়ে বসে থাকেননি দেশটির মহাকাশ বিজ্ঞানীরা। বরং নিজেরাই মহাকাশে নিজস্ব মহাকাশ স্টেশন তৈরি করছে।

আর নিজস্ব সেই মহাকাশ স্টেশনে এবার ধান চাষ করে তাক লাগালেন দেশটির মহাকাশচারীরা। ইন্টারেস্টিং ইঞ্জিনিয়ারিংয়ের খবরে বলা হয়েছে, তিয়াংগং মহাকাশ স্টেশনে সফলভাবে ধানের চারা উৎপাদন করেছেন চীনা মহাকাশচারীরা।

বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময় ধরে মহাকাশে টিকে থাকার জন্য মহাকাশচারীদের খাবারের সরবরাহ করতে নতুন দিগন্তের উন্মোচন করল এই গবেষণা। এর আগে ধান চাষের পরীক্ষাগুলো মহাকাশে পরিচালিত হলেও এই প্রথমবার তিয়াংগং মহাকাশ স্টেশনে উদ্ভিদের সমগ্র জীবনচক্র তৈরি করার প্রচেষ্টা করা হলো এবং তাতে সাফল্যও মিললো। গবেষণাটি ধানের বীজ দিয়ে শুরু করা হয় এবং ধান গাছ জন্মানোসহ সেই গাছ পরিপক্কভাবে বেড়ে তুলে তা থেকে নতুন বীজ উৎপাদন করে শেষ হয়।

গত ২৪ জুলাই পৃথিবীর কক্ষপথে চীন ওয়েন্টিয়ান মহাকাশ গবেষণার চালু করেছিল, এটি চিনা মহাকাশ স্টেশনের তিয়ানহে কোর মডিউলের সঙ্গে ডক করে। ওয়েন্টিয়ান গবেষণারে আটটি পরীক্ষামূলক পেলোড বোর্ড রয়েছে, যার মধ্যে একটি কেবলই ধান পরীক্ষার জন্য রাখা হয়েছে।

সেন্টার ফর এক্সিলেন্স ইন মলিকুলার প্ল্যান্ট সায়েন্সেস-এর গবেষক ঝেং হুইকইয়ং-এর মতে, ধানের চারাগুলো খুব ভালোভাবে বেড়ে উঠেছে। ২৯ জুলাই ধানের পরীক্ষা শুরু হওয়ার পর থেকে ধানের জাতের চারার লম্বা অঙ্কুর প্রায় ৩০ সেমি (১২ ইঞ্চি) উচ্চতায় বেড়েছে। পাশাপাশি শিয়াও ওয়েই নামে পরিচিত বামন ধানের জাতের চারাগুলো প্রায় ৫ সেমি (২ ইঞ্চি) পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

ঝেং হুইকইয়ং বলেন, ‘আমরা দেখতে চাই, মাইক্রোগ্র্যাভিটি কীভাবে আণবিক স্তরের উদ্ভিদের ফুলের সময়কে প্রভাবিত করে এবং সংশ্লিষ্ট প্রক্রিয়া নিয়ন্ত্রণ করতে মাইক্রোগ্রাভিটি পরিবেশ ব্যবহার করা সম্ভব কী না।’ প্রসঙ্গত, উদ্ভিদের বংশবৃদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ পর্যায় হলো ফুল।

মহাকাশে গবেষণার প্রথম দিন থেকেই মহাকাশচারীদের জন্য ভাত একটি প্রধান খাবার। ১৯৬৯ সালে অ্যাপোলো ১১ মিশনের মাধ্যমে মার্কিন যে মহাকাশচারীরা প্রথম চাঁদের মাটিতে পৌঁছেছিলেন, ভ্রমণকালীন সময়ে তাদের খাবারের তালিকায় ফ্রোজেন মুরগি ও ভাত ছিল।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর