মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন

টুইটারে আসছে ‘এডিট’ অপশন

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২, ৪:৩১ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন তথ্য প্রযুক্তি ডেস্ক : নতুন সুযোগ নিয়ে পরিবর্তন আনতে চলেছে টুইটার। সময় উপযোগী এই পরিবর্তনে বেশ উপকারই হবে ব্যবহারকারীরা। জানা গেছে, টুইটার-এ আসছে ‘এডিট’ অপশন।

টুইট করে ফেলেছেন। তারপর দেখলেন যে কোনও বানান ভুল হয়ে গিয়েছে বা টুইটের সময় কোনও ভুল হয়ে গিয়েছে। এতদিন তা পাল্টানো যেত না। এবার সেই সুযোগ আনতে চলেছে টুইটার। গ্রাহকরা ‘এডিট’ অপশন পাবেন। আপাতত তা নিয়ে টেস্টিং চলছে।

তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে বলে জানিয়েছে মাইক্রোব্লগিং সাইট। গণমাধ্যম সূত্রে জানা গেছে, কয়েকজন ব্যবহারকারী বৃহস্পতিবার থেকেই সেই ‘এডিট’ অপশন পাবেন।

এ প্রসঙ্গে টুইটারের জানিয়েছে, প্রাথমিকভাবে মাইক্রোব্লগিং সাইটের কর্মীদের ক্ষেত্রে ‘এডিট টুইট’ অপশন চালু করা হচ্ছে। তারপর ‘ব্লু’ টিক থাকা টুইটার ব্যবহারকারীরা সেই সুবিধা পাবেন বলে মাইক্রোব্লগিং সাইটের পক্ষ হতে জানানো হয়েছে।

টুইটার একটি ব্লগে আরও জানিয়েছে, ‘এডিট টুইট’ অপশনের ফিচারের ফলে ব্যবহারকারীরা টুইট করার পরও সংশোধন করতে পারবেন। তবে ‘এডিট টুইট’ ফিচার্সের আওতায় ফেসবুকের মতো যে কোনও সময় পোস্ট এডিট করা যাবে না। বরং টুইট করার ৩০ মিনিট পর্যন্ত ‘কয়েকবার’ সংশোধন করা যাবে। সেইসময়ের মধ্যে ভুল বানান, টাইপো সংশোধন করতে পারবেন গ্রাহকরা। সংশোধন করা যাবে ট্যাগ।

কী কারণে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হচ্ছে, তা টুইটারেরও তরফে জানানো হয়েছে। মাইক্রো ব্লগিং সাইটের পক্ষ হতে জানানো হয়েছে, সেই বিষয়টি কোনও কথোপকথনের ন্যায়পরায়ণতা বজায় রাখতে সাহায্য করবে। কী বলা হয়েছে, সেই তথ্য জনসমক্ষে থাকবে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
ঢাকা প্রতিদিন /এআর


এই বিভাগের আরো খবর