শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

দিনাজপুরে ধর্ষণ মামলায় দু’জনের মৃত্যুদন্ড

অনলাইন ডেস্ক :
বুধবার, ২ নভেম্বর, ২০২২, ৫:০৮ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন প্রতিবেদক : জেলায় এক গৃহবধুকে ধর্ষণের দায়ে দু’জনের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেক আসামীকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। দিনাজপুর কোর্ট পুলিশের পরিদর্শক মো. মনিরুজ্জামান আজ বিকেলে তার কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন,বুধবার বিকেল সাড়ে ৪ টায় দিনাজপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক শরীফউদ্দীন আহম্মেদ এই রায় ঘোষনা করেন।দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিশেষ পিপি তৈয়বা বেগম জানান, ২০২০ সালের ২০ নভেম্বর বিকেলে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার মীরপুর গ্রামের রায়হান ইসলামের স্ত্রী পারিবারিক কলহের জেরে বাড়ি থেকে রাগ করে বাবার বাড়ি রওনা দেয়। পথিমধ্যে ফুলবাড়ী উপজেলার মীরপুর গ্রামের মোকলেছুর রহমানের পুত্র সাগর মিয়া (৩০) তার সহযোগী অপর আসামী একই গ্রামের হানিফ হাজীর পুত্র বুদু মিয়া (৩২) ফুলবাড়ী উপজেলার জলেস্বরী গ্রামের একটি নদীর পাড়ে ওই গৃহবধুকে পালঅক্রমে ধর্ষণ করে।পরে ওই গৃহবধুকে ঘটনাস্থলে ফেলে রেখে তারা পালিয়ে যায়। গৃহবধুকে পথচারীরা উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ওই দিন রাতে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ঘটনার পরদিন ২১ নভেম্বর বিকেলে ওই গৃহবধু বাদী হয়ে ফুলবাড়ী থানায় সাগর ও বুদু মিয়াকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। মামলাটি ফুলবাড়ী থানায় এসআই আলামিন হোসেন তদন্ত করে ২০২১ সালের ১৩ ফেব্রুয়ারি সাগর ও বুদুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় বাদী পক্ষে ৭ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। বিচারক আসামীদের দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করার আদেশ দেন।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর