মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনামঃ
১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন

ডাক পরিষেবায় যুক্ত হলো ডিজিটাল ডেলিভারি অবকাঠামো

অনলাইন ডেস্ক :
সোমবার, ৭ নভেম্বর, ২০২২, ৬:৩০ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন তথ্য প্রযুক্তি : ডিজিটাল ব্যবসায় খাতে টেকসই ইকো-সিস্টেম গড়ে তুলতে ডাক পরিষেবার ডিজিটাল রূপান্তরে যুক্ত হলো নতুন পালক-ডিজিটাল ডেলিভারি অবকাঠামো।ডাক ভবনে আজ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের উপস্থিতিতে ডাক অধিদপ্তরের সাথে ই-পোস্টের এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ডাক অধিদপ্তরের পরিচালক এস এম হারুনুর রশীদ এবং ইপোস্ট সফটওয়্যারের পক্ষ থেকে মোহাম্মাদ আব্দুল ওয়াহেদ তমাল চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন।চুক্তি অনুায়ী, দেশজুড়ে বিদ্যমান ডাক বিভাগের বিভিন্ন অফিসগুলোকে কেন্দ্র করে ই-কমার্সের সেবা সম্প্রসারণের ডিজিটাল সল্যুশন দেবে ই-পোস্ট সফটওয়্যার লিমিটেড। আর এই প্ল্যাটফর্মে অচিরেই যুক্ত হচ্ছে দেশের সর্ববৃহৎ ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজসহ অন্যান্য প্রতিষ্ঠিত ই-কমার্স সেবাদানকারী প্রতিষ্ঠান।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তি বিকাশের বিভিন্ন দিক উল্লেখ করে মোস্তাফা জব্বার বলেন, ডাক বিভাগের সঙ্গে ই-পোস্টের সমঝোতা চুক্তি ডিজিটাল কমার্স সম্প্রসারণে একটি ‘মাইলফলক’। পণ্য সরবরাহ অবকাঠামোর ডিজিটাল সল্যুশন ও ট্র্যাকিং সিস্টেম তৈরি করে দেশের বিভিন্ন স্থানের ডাক ঘরের মাধ্যমে ডিজিটাল ব্যবসার পরিসর বিস্তৃতির মাধ্যমে ডিজিটাল ইকো-সিস্টেম তৈরি করবে ই-পোস্ট।

মন্ত্রী বলেন, এই চুক্তির মাধ্যমে দেশের ই-কমার্স খাতের জন্য নতুন দিগন্ত উন্মোচিত হলো। ফলে ডাকঘরগুলোর সেবার ডিজিটাল রূপান্তর ধারাবাহিকতায় প্রান্তিক পর্যায়ের মানুষ কম খরচে ঘরে বসেই ডিজিটাল শপ থেকে কেনা পণ্য হাতে পাবেন। এই সিস্টেমে দেশের ১০ হাজার পোস্ট অফিসকে কেন্দ্র করে বিভিন্ন হাবের মাধ্যমে পণ্য সরবরাহ করা সম্ভব হবে। স্বয়ংক্রিয় ট্র্যাকিং পদ্ধতিতে ক্রেতার পণ্য কোথায় আছে তাও সহজেই শনাক্ত করা সম্ভব হবে। প্রতিটি ডাক ঘরে ই-কমার্সের জন্য একটি আলাদা কর্নার থাকবে যেখান থেকে পণ্য শর্টিং, ট্র্যাকিং এবং দ্রুততম সময়ে ক্রেতার কাছে পণ্য পৌঁছে দেয়া হবে।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর