শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

এসিল্যান্ডকে ছুরিকাঘাত : ৬ জনের দোষ স্বীকার

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ৫:২৫ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন প্রতিবেদক : সাভারে পটুয়াখালীর এসিল্যান্ড আবু বক্কর সিদ্দিকীকে ছুরিকাঘাতের মামলায় গ্রেপ্তার ৬ আসামি আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। ১৭ নভেম্বর বৃহস্পতিবার সাভার মডেল থানা পুলিশ গোপালগঞ্জের মুকসুদপুর থানার বাজুন্দি গ্রামের রাসেল ফকির (২০), কিশোরগঞ্জের ভৈরব থানার গজারিয়া বাজার গ্রামের নাঈম (২০), ঢাকার পশ্চিম ভাসানটেক এলাকার কামরুল হাসান (২২), মানিকগঞ্জের সাটুরিয়া থানার তিল্লিচর গ্রামের সজীব আহমেদ (২০), পাবনার বেড়া থানার ছোটো পায়না গ্রামের আরমান (২১) ও মানিকগঞ্জের দৌলতপুর থানার খালশি গ্রামের মোবাইল বিক্রেতা গোলাম মোস্তফা (২৫) কে আদালতে হাজির করে জবানবন্দি রেকর্ড করার আবেদন করে।পরে আসামিরা ঢাকার পৃথক তিন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দেয়।

এদিন গোলাম মোস্তফা বাদে অপর ৫ আসামিকে সাভার মডেল থানার ডাকাতির প্রস্তুতির একটি মামলায় গ্রেপ্তার দেখানোসহ ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান আসামিদের দুই দিনের রিমান্ডের আদেশ দেন। আর গোলাম মোস্তফাকে এসিল্যান্ড আবু বক্কর সিদ্দিকীকে ছুরিকাঘাতের মামলায় কারাগারে পাঠানো হয়।আদালত সূত্রে এসব তথ্য জানা গেছে। এর আগে, বুধবার এসিল্যান্ডকে ছুরিকাঘাতের মামলায় রাসেল হোসেন নামে এক আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

জানা যায়, গত ২২ অক্টোবর ল্যান্ড সার্ভে ও সেটেলমেন্ট-বিষয়ক প্রশিক্ষণ নিতে সাভারে আসেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিকী। ১৪ নভেম্বর বিকেলে অসুস্থ মাকে দেখার জন্য রাজধানীর মিরপুরে যান তিনি। সেখান থেকে রাতেই সাভারে ফিরে আসেন। রাতে সাভারের সিঅ্যান্ডবি এলাকায় বাস থেকে নামার পর ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। এসময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন। পরে পুলিশ তাকে উদ্ধার করে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরদিন আবু বক্করের ভগ্নীপতি সুমন হোসেন বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা করেন।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর