মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

পিত্তথলির পাথরের চিকিৎসা : যা জানা জরুরি

অনলাইন ডেস্ক :
সোমবার, ২৮ নভেম্বর, ২০২২, ৬:১৫ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন সুস্থ্য থাকুন ডেস্ক : পিত্তথলিতে পাথর একটি সাধারণ সার্জিক্যাল সমস্যা। অনেকেই পিত্তথলিতে পাথর হলে চিন্তায় পড়ে যান, এটি কি অপারেশন করব নাকি ওষুধের মাধ্যমে চিকিৎসা করব।

অপারেশন করলে সেটি কিভাবে করব-ল্যাপরোস্কপির মাধ্যমে করব, নাকি কেটে করব-এই অপারেশন করাতে হলে কি বিদেশে যেতে হবে; নাকি দেশেই এটির অপারেশন সম্ভব? এটি কি যেকোনো সার্জন করেন, নাকি এর জন্য ল্যাপরোস্কপি সার্জনের কাছে যেতে হবে? ল্যাপরোস্কপির মাধ্যমে অপারেশন করলে কি কিছু পাথর থেকে যাবে? এটা কি কেটে করাটা ভালো? এ রকম নানাবিধ প্রশ্নের সম্মুখীন হতে হয়।

রোগীদের আশ্বস্ত করে বলতে চাই, পিত্তথলিতে যদি কারো পাথর হয়ে থাকে, আজকাল প্রত্যেকটি জেনারেল সার্জন বিভাগে যারা কাজ করে থাকেন, তারা ল্যাপরোস্কপির মাধ্যমেই কিন্তু চিকিৎসা করে থাকেন।

অধিকাংশ জেনারেল সার্জনই হচ্ছেন ল্যাপরোস্কপি সার্জন। তারা প্রত্যেকেই এ টেকনিকটি আয়ত্ত করেছে। ল্যাপরোস্কপির মাধ্যমে যদি পিত্তথলির পাথর অপারেশন করা যায়, সেক্ষেত্রে পেটে কাটতে হয় না, পেটে চারটি ছোট ছোট ছিদ্র করে ল্যাপরোস্কপি যন্ত্রের মাধ্যমে আমরা পিত্তথলিটা পাথরসহ বের করে নিয়ে আসি, এতে করে পেটের ভেতরে কিন্তু পাথর থেকে যাওয়ার সম্ভাবনা একেবারেই কম। দক্ষ সার্জন যারা ল্যাপরোস্কপিতে অত্যন্ত অভিজ্ঞ তারা এই সার্জারিটা করে থাকেন।

বাংলাদেশে অনেক জায়গায় এই সার্জারিটা হয়ে থাকে, আমরাও অত্যন্ত দক্ষতার সঙ্গে শতভাগ ট্রেডেবেলেটি মেইনটেন করে, এই কাজগুলো করে থাকি। এতে করে আমাদের রোগীরা অপারেশনের পরবর্তী দিনই বাসায় চলে যেতে পারেন, কোনো কাটা-ছেঁড়া করতে হয় না এবং অপারেশন পরবর্তী সময়ও ইনফেকশন হওয়ার সম্ভাবনা একেবারেই কম থাকে।

আজকাল পিত্তথলির পাথর অপারেশন কেটে করার তেমন কোনো প্রয়োজন হয় না। যদি দেখা যায় কারো পিত্তথলিতে, পিত্তনালীতে অনেকগুলো পাথর হয়েছে কিংবা বিভিন্ন রকম জটিলতা রয়েছে, তাদের ক্ষেত্রে শুধুমাত্র কেটে অপারেশনের প্রয়োজন হয়। কারো যদি পিত্তনালীতেও পাথর থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু কাটা-ছেঁড়ার প্রয়োজন হয় না। মুখ দিয়ে একটা যন্ত্র প্রবেশ করিয়ে ইআরসিপি সেই পিত্তনালী থেকে পাথর নিয়ে আসা হয়। অনেক ইনডোস্কোপিক সার্জন আমাদের রয়েছে, তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে এ কাজটি করে থাকেন।

আমরা যারা সার্জন রয়েছি, তারা ল্যাপরোস্কপির মাধ্যমে পিত্তথলির অপারেশন করে থাকি। এই অপারেশনের জন্য আপনার বিদেশে যাওয়ার প্রয়োজন নেই। পিত্তথলির পাথর ওষুধে যাবে না; এই পাথর যদি দীর্ঘদিন থেকে যায়, আপনি যদি নানাবিধ অহেতুক ভয় পেয়ে থাকেন, তাহলে দেখা যাবে অসংখ্য জটিলতা দেখা দিতে পারে। সেক্ষেত্রে পিত্তথলিতে যে পাথরটা রয়েছে, সেটা পিত্তনালীতে চলে যেতে পারে অথবা পিত্তথলির বিভিন্ন রকম ইনফেকশন হতে পারে। যেটাকে আমরা এমপ্লায়েমা গলব্লাডার বলে থাকি।

দীর্ঘদিন যদি পিত্তথলিতে পাথর থেকে থাকে, তাহলে এই পাথরের জন্য (যদিও সংখ্যায় খুব কম) মেলোগেসি বা টিউমারও হতে পারে। কাজেই পিত্তথলিতে পাথর হওয়ায় যদি আপনার ব্যথা থাকে, তাহলে এটি নিয়ে বসে থাকবেন না; অহেতুক দুশ্চিন্তা করবেন না, কারো দ্বারা বিভ্রান্ত হবেন না।

যারা পিত্তথলির পাথর ল্যাপরোস্কপির মাধ্যমে অপারেশন করতে পারেন না কিংবা যেসব সেন্টারে হয় না, তাদের অনেকেই হয়তো রোগীদের বিভিন্নভাবে ভুল বুঝিয়ে থাকে। যেমন: ল্যাপরোস্কপির মাধ্যমে অপারেশন করলে কিছু পাথর থেকে যায়। এটি অত্যন্ত বিভ্রান্তিমূলক তথ্য। ল্যাপরোস্কপি হচ্ছে, আজকের পৃথিবীতে অত্যন্ত আধুনিক চিকিৎসা। অনেক সার্জনই অত্যন্ত দক্ষতার সঙ্গে এই সার্জারিটা করে থাকেন; এটি করার জন্য কোনো বিদেশে যাওয়ার প্রয়োজন নেই, আলাদা করে কোনো ল্যাপরোস্কাপি সার্জন খোঁজারও দরকার নেই। প্রত্যেক জেনারেল সার্জনই, অত্যন্ত দক্ষতার সঙ্গে এই সার্জারিটা করে থাকেন। জেলা সদরে কিংবা বড় বড় সেন্টারে এই কাজগুলো সার্জনরা অত্যন্ত নিরাপদেই করতে পারেন।
লেখক: জেনারেল ও কোলে-রেকটাল সার্জন, সহযোগী অধ্যাপক, ঢাকা মেডিকেল কলেজ
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর