মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

মাশরুম খাওয়ার বিস্ময়কর উপকারিতা

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ৫:১৩ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন সুস্থ্য থাকুন ডেস্ক : শরীরকে সুস্থ রাখতে আপনার স্বাস্থ্যকর খাবার তালিকায় আজই মাশরুমকে যুক্ত করতে পারেন। পুষ্টিবিদদের মতে, মাশরুমে সেলেনিয়াম ও ইরগোথিওনিন রয়েছে, যা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়া পর্যাপ্ত পরিমাণে বি ভিটামিন, কপার ও অন্যান্য পুষ্টিও আছে। খাবারটি কেবল শারীরিক নয়, মানসিক উপকারও করতে পারে। এখানে মাশরুম খাওয়ার ৮ স্বাস্থ্য উপকারিতা তুলে ধরা হলো।

* রক্তচাপ হ্রাস করে: মাশরুম হলো পটাশিয়ামের দারুন একটি উৎস। পটাশিয়াম রক্তনালির সংকোচন কমিয়ে রক্তচাপ হ্রাস করে। কেউ উচ্চ রক্তচাপে ভুগলে দ্রুত জেনে যাবেন এমনটা নয়, উপসর্গ প্রকাশ পেতেই বছরের পর বছর লেগে যেতে পারে। তাই রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত মাশরুম খেতে পারেন। অনিয়ন্ত্রিত রক্তচাপ হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দেয়।

* রোগদমন শক্তি বৃদ্ধি করে: গবেষণায় দেখা গেছে, মাশরুমের প্রদাহবিরোধী প্রতিক্রিয়ায় ইমিউন সিস্টেমের কার্যকারিতা বৃদ্ধি পেয়ে থাকে। নিয়মিত মাশরুম খেলে বিভিন্ন রোগ সংক্রমণের প্রবণতা কমে আসে।

* ওজন কমায়: একাধিক গবেষণায় শরীরচর্চা ও জীবনযাপনে কিছু পরিবর্তন আনার পাশাপাশি খাবার তালিকায় মাশরুম রেখে শরীরের ওজন কমানোর সুফল পাওয়া গেছে। মাশরুমের অ্যান্টিঅক্সিডেন্ট বিপাকীয় সমস্যার ঝুঁকি কমাতে পারে। মায়ো ক্লিনিকের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিপাকীয় সমস্যা ওজন বৃদ্ধি করতে পারে।

* তারুণ্য দীর্ঘায়িত করে: মাশরুমের দুটি উচ্চ ঘনত্বের অ্যান্টিঅক্সিডেন্ট হলো- ইরগোথিওনিন এবং গ্লুটাথিওন। ২০১৭ সালে প্রকাশিত পেন স্টেট ইউনিভার্সিটির গবেষণায় বলা হয়েছে, অ্যান্টিঅক্সিডেন্ট দুটি একত্রে থাকলে শরীরকে শারীরবৃত্তীয় চাপ থেকে সুরক্ষা দিতে অতিরিক্ত পরিশ্রম করে। উল্লেখ্য, শারীরবৃত্তীয় চাপে শরীরে অকালেই বয়স্কতার ছাপ পড়ে যেতে পারে, যেমন- বলিরেখা।

* মস্তিষ্ককে সুরক্ষা দেয়: ২০২১ সালে প্রকাশিত স্পেনের একটি দীর্ঘমেয়াদি গবেষণায় জানা গেছে, পলিফেনল সমৃদ্ধ কিছু খাবার (মাশরুম, কফি ও কোকোয়া) পারকিনসন’স ও অ্যালঝেইমার’স রোগের ঝুঁকি হ্রাস করতে পারে। এছাড়া মাশরুম স্মৃতিশক্তি ঠিক রাখতে পারে। গবেষকরা ভবিষ্যতে স্নায়ুতান্ত্রিক রোগের ঝুঁকি কমাতে প্রতিদিন কমপক্ষে পাঁচটি বাটন মাশরুম খেতে পরামর্শ দিয়েছেন।

* মেজাজ প্রফুল্ল রাখে: পেন স্টেট ইউনিভার্সিটির গবেষকরা মেজাজের ওপর মাশরুমের প্রভাব নিয়েও গবেষণা করেছেন। নিয়মিত মাশরুম খেয়েছেন এমন ২৫,০০০ লোকের নমুনায় বিষণ্নতার হার কম ছিল। গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, মাশরুমের অ্যান্টিঅক্সিডেন্ট ইরগোথিওনিন অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে বিষণ্নতার উপসর্গ প্রতিরোধ করে। গবেষকরা বাটন মাশরুম খেতে সুপারিশ করেছেন, যেখানে বিদ্যমান পটাশিয়াম উদ্বেগও হ্রাস করতে পারে।

* হৃদপিণ্ড সুস্থ রাখে: তরকারিতে মাশরুম ব্যবহারে বেশ সুস্বাদু হয়ে ওঠে, কারণ এতে গ্লুটামেট রিবোনিউক্লেওটাইড রয়েছে। আমরা জানি, অতিরিক্ত লবণ খেলে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। তাই খাবারে লবণের ব্যবহার কমিয়ে মাশরুম ব্যবহার করলে হৃদপিণ্ডের সুস্থতা কিছুটা হলেও নিশ্চিত হবে। এক বাটি মাশরুমে মাত্র ৫ মিলিগ্রাম সোডিয়াম থাকে। মাশরুমকে লাল মাংসের ভালো বিকল্প বিবেচনা করতে পারেন। ডায়েট থেকে লাল মাংস কমানোর মানে হলো- ক্যালোরি, কোলেস্টেরল ও ফ্যাটও কমিয়ে ফেলছেন। এর ফলে হৃদপিণ্ডের সুস্থতা বজায় থাকে।

* শরীরকে সতেজ করে: মাশরুমে প্রচুর পরিমাণে বি ভিটামিন রিবোফ্লাভিন, ফোলেট, থিয়ামিন, প্যান্টোনিক অ্যাসিড ও নিয়াচিন রয়েছে। এসব পুষ্টি শরীরকে খাবার থেকে শক্তি ব্যবহারে সাহায্য করে এবং সারা শরীরে অক্সিজেন বহনকারী লোহিত রক্তকণিকা তৈরি করে। ফলত শরীর সতেজ হয়ে ওঠে।
তথ্যসূত্র: গুডহাউজ কিপিং
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর