বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নীলফামারীতে ২০টি স্বর্ণেরবার ও ৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ৪

অনলাইন ডেস্ক :
শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩, ৫:১৪ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন প্রতিবেদক : জেলার সৈয়দপুরে মাদক উদ্ধারের অভিযানে নেমে ২০টি স্বর্ণের বার ও পাঁচ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ দপ্তর। আজ সকাল ১০ থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলার সৈয়দপুর উপজেলার কামারপুকুর মোড়ে অভিযান চালিয়ে পৃথক দুটি বাস থেকে ওই স্বর্ণ ও গাঁজা উদ্ধার করে। এ সময় চার যাত্রীকে আটক করে থানায় সোপর্দ করেছে।জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ দপ্তর সূত্র জানায়, আজ সকাল থেকে দুপুর পর্যন্ত তারা মাদক দ্রব্য বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় রংপুর-দিনাজপুর মহাসড়কের কামারপুকুর মোড়ে চেক পোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশিকালে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী নাবিল পরিবহনের একটি বাসের যাত্রি আব্দুর রহিম (২৫) ও মোহাম্মদ উল্লাহর (২৬) কাছে ২০টি স্বর্ণের বার পাওয়া যায়। তাদের বাড়ি মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলায়। রহিম ওই উপজেলার গোবিন্দল গ্রামের সুমন আলীর ছেলে এবং মোহাম্মদ উল্লাহ একই গ্রামের নূরুল ইসলামের ছেলে। তারা দুজনেই ঢাকার প্রাইভেট একটি বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী। স্বর্ণের ওই বার নিয়ে তারা ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

একই সময় দিনাজপুরগামী সাগরিকা এক্সপ্রেস নামে অপর একটি বাসে অভিযান চালিয়ে যাত্রী পঞ্চগড় জেলার মোছা. সুমি বেগম (৩২) এবং বাগের হাট জেলার মোছা. হাবিবা বেগমের (৩০) কাছে পাঁচ কেজি গাঁজা পাওয়া যায়। তাদেরকে আটক করে সৈয়দপুর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। উদ্ধার হওয়া ২০টি স্বর্ণের বারের ওজন ২ কেজি ৩৩৩ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা। জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরের সহকারী পরিচালক শরিফ উদ্দিন জানান, এ ঘটনায় দপ্তরটির পরিদর্শক শফিকুল ইসলামকে বাদী করে সৈয়দপুর থানায় পৃথক দু’টি মামলা দায়ের প্রস্তুতি চলছে। সন্ধ্যায় সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন,‘ওই চার ব্যক্তি থানা হেফাজতে আছে। তাদের বিরুদ্ধে মামলা গ্রহণের প্রস্তুতি চলছে।’
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর