শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

জ্বীনের বেগম পরিচয়ে ৩ কোটি টাকা আত্মসাৎ

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ৫ মার্চ, ২০২৩, ৫:২৩ অপরাহ্ন

বেহেস্তে জ্বীনের মসজিদ বানিয়ে দিবেন ও জ্বীনের সন্তানদেরকে খাওয়া দাওয়া করাবেন বলে তিন কোটি টাকা হাতিয়ে দেওয়ার অভিযোগে দিনাজপুরে জ্বীনের বেগম পরিচয়ে অর্থ আত্মসাৎকারী জ্বীনের বেগমসহ ৪ প্রতারককে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ ।

রবিবার (৫ই মার্চ) দুপুর ১২ টার দিকে দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জ্বীনের বেগম পরিচয় দানকারী মিসেস লাইজু ও তার সহযোগী এক নারী ও দুই পুরুষ প্রতারকসহ মোট ৪ জনকে গ্রেফতার করেছেন পুলিশ।

গ্রেফতারের সংবাদ নিশ্চিত করে পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ বলেন,গ্রেফতারকৃত জ্বীনের বেগম পরিচয়দানকারী প্রতারক দিনাজপুর পৌর সভার পাটুয়াপাড়ার মো. বাবু স্ত্রী মিসেস লাইজু (৪০), জ্বীনের বেগমের সহযোগী ইটালী প্রবাসি মো. রাসেল মিয়ার স্ত্রী ও দিনাজপুর মার্কেন্টাইল ব্যাংক অফিসার এবং আলতাফ হোসেনের মেয়ে আখি সূর্বনা (৩০), এই এলাকার খেজুর উদ্দীনের ছেলে আলতাফ হোসেন (৫২) ও আলতাফ হেসেনের ছেলে আল ইমরান আনন্দ (২৭)। এরা সকলেই একই পরিবারের সদস্য।

পুলিশ সুপার জানান, এক আমেরিকান প্রবাসির সাথে ধারাবাহিক ভাবে প্রতারনার একটি অভিযোগ থানায় আনলে পুলিশ দ্রুত আমলে নিয়ে অতিরিক্ত পুলিশ পুলিশ (প্রশাসন) মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মাসুদ বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জিন্নাহ আল মামুন নেতৃত্বে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মাওলা শাহ ও এসআই ইন্দ্র মোহন রায় সহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে কথিত জ্বীনের বেগম মিসেস লাইজু ও তার আরোও ৩ সহযোগী প্রতারককে গ্রেফতার করা হয়।

তিনি আরোও জানান, গত ৪ মার্চ দিনগত রাতে অভিযান চালিয়ে জ্বীনের বেগমসহ এই প্রতারক চক্রের সকল সদস্যদেরকে দিনাজপুর পৌর শহরের পাটুয়াপাড়া জাগরনী ক্লাব সমাজসেবা অফিস সংলগ্ন নিজস্ব তিন তলা বাসায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

তিনি জানায়, প্রায় ১০ বছর ধরে এই জ্বীনের বেগম পরিচয় দিয়ে প্রবাসী সহজ সরল নারীদেরকে টার্গেট করে এই প্রতারনার কাজ করে আসছে। আমরিকান প্রবাসী রোকেয়া রহমানকে জ্বীনের বেগম পরিচয় দিয়ে বেহেস্তে মসজিদ বানিয়ে দিবেন ও জ্বীনের সন্তানদেরকে খাওয়া দাওয়া করাবেন এই মর্মে বিকাশ, নগদ, ব্যাংক একাউন্ট নম্বরে ৩ কোটি টাকা দিয়েছেন। এই টাকা পয়সা দিতে না চাইলে জ্বীনেরা রোকেয়া রহমানের পুত্র ও পুত্র সন্তান দেরকে একে একে মেরে ফেলবে এমন হুমকি প্রদান করে আসছে।

পুলিশ সুপার জানান, এই প্রতারকদেরকে আরোও অধিক জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতের নিকট রিমান্ড আবেদন করা হবে বলে।

এ সময় প্রতারকদের নিকট থেকে একটি জিক্সার এসএফ ১৫০ সিসি মোটর সাইকেল, চার টি এন্ড্রোয়েট মোবাইল ফোন, দুটি টি মার্কেন্টাইল ব্যাংকের ভিসা ডেভিট কার্ড, আখি সূর্বনা নামীয় ১টি মার্কেন্টাইল ব্যাংকের চেক বই, সই বিহীন ১০ টি পাতা জব্দ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর