শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

পঞ্চগড় সংঘর্ষের ঘটনায় ২৪ ঘণ্টায় আরও ৩ মামলা, গ্রেফতার ৩

পঞ্চগড় প্রতিনিধি
সোমবার, ১৩ মার্চ, ২০২৩, ৪:০৩ অপরাহ্ন

পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায় ও পুলিশের ওপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগসহ হত্যার ঘটনায় সোমবার সকাল থেকে গত ২৪ ঘণ্টায় আরও তিনটি মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া আরও তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মোট ২৩টি মামলায় ১৯০ জনকে গ্রেপ্তার করা হলো। সোমবার সকালে জেলা পুলিশ এসব তথ্য জানায়।

পুলিশ জানায় ও স্থানীয়রা জানান, সোমবার সকাল পর্যন্ত সর্বশেষ ২৩টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে সদর থানায় হত্যা, ডিজিটাল নিরাপত্তাসহ ১৮টি এবং বোদা থানায় পাঁচ মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১৫ হাজারের বেশি অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এদের মধ্যে আহমদিয়া সম্প্রদায়ের যুবককে পিটিয়ে হত্যার মামলায় পাঁচ জনকে গেপ্তার দেখানো হয়। ঘটনার পর থেকে জেলাজুড়ে ব্যপক ধরপাকড় শুরু করে পুলিশ। বিভিন্ন এলাকায় প্রতিদিন গ্রেপ্তার অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঘটনার পর থেকে পুলিশি গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য হয়ে পড়েছে শহরের ফুলতলা, তুলাডর ডাংগা, রামের ডাংগা, রাজনগর খালপাড়াসহ কয়েকটি গ্রাম।

পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা সমকালকে বলেন, কোথাও গণগ্রেপ্তার করা হচ্ছে না। সহিংসতায় হাজার হাজার মানুষ ছিল। ২৩ মামলায় ১৫ হাজারের অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় মাত্র তিনজন অভিযুক্তকে ধরতে সক্ষম হয়েছি। এ পর্যন্ত ২৩ মামলায় মাত্র ১৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, ভিডিও ফুটেজ, সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাশকতায় সরাসরি জড়িতদেরই গ্রেপ্তার করা হচ্ছে। বর্তমানে সর্বত্র আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও স্বাভাবিক থাকলেও আমহদিয়া সম্প্রদায়সহ শহরে অতিরিক্তি পুলিশ ও বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

গত মার্চ শুক্রবার আহমদ নগরে আহমদিয়া সম্প্রদায়ের তিন দিনব্যাপী বার্ষিক সালানা জলসা বন্ধের দাবিতে সম্মিলিত খতমে নবুওয়াত সংরক্ষণ পরিষদ সমর্থক মুসল্লিরা বিক্ষোভ করেন। তাদের অমুসলিম ঘোষণার দাবিতে শহরে ব্যাপক তাণ্ডব চালায় বিক্ষুব্ধরা। এতে রণক্ষেত্রে পরিণত হয় পঞ্চগড়। সংঘর্ষে দুই যুবক মারা যান। এক পর্যায়ে রাত ৮টায় ঘোষণা দিয়ে জলসা বন্ধ করা হয়। এরপরও শনিবার গুজব ছড়িয়ে আবারও ওই সম্প্রদায়ের লোকজনের বাড়িঘরে হামলা, ভাঙচুরসহ অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।


এই বিভাগের আরো খবর