বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

শ্রদ্ধা আর ভালোবাসায় ডা. জাফরুল্লাহ চৌধুরীকে শেষ বিদায়

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩, ৩:২৮ অপরাহ্ন
ডা. জাফরুল্লাহ চৌধুরী [২৭ ডিসেম্বর ১৯৪১ -১১ এপ্রিল ২০২৩]

চলে গেলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী। দীর্ঘদিন থেকেই নানা রোগে ভুগছিলেন তিনি। কিছুদিন ধরে হাসপাতালে ছিলেন জাফরুল্লাহ চৌধুরী। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। কভিডে আক্রান্ত হওয়ার পর তাঁর লিভারেও সমস্যা দেখা দেয়। এ ছাড়া তিনি অপুষ্টিসহ সেপটিসেমিয়ায় আক্রান্ত হয়েছিলেন বলে তাঁর চিকিৎসকরা জানিয়েছেন।

ডা. জাফরুল্লাহর জন্ম ১৯৪১ সালের ২৭ ডিসেম্বর চট্টগ্রাম জেলার রাউজানে। ১৯৬৪ সালে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করে উচ্চশিক্ষা নিতে গিয়েছিলেন যুক্তরাজ্যে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরুর পর পড়াশোনা বাদ রেখে দেশের টানে ছুটে আসেন। মহান মুক্তিযুদ্ধ চলাকালে আগরতলা সীমান্তের বিশ্রামগঞ্জে মেলাঘর ক্যাম্পের পাশে তাঁর প্রতিষ্ঠিত ফিল্ড হাসপাতাল হাজার হাজার আহত মুক্তিযোদ্ধাকে সেবা দিয়েছে এবং জীবন বাঁচিয়েছে। স্বাধীনতার পর মেলাঘরের সেই ফিল্ড হাসপাতালকে ঢাকার ইস্কাটনে নিয়ে আসেন জাফরুল্লাহ চৌধুরী, পরে গ্রামকে উন্নয়নের কেন্দ্রবিন্দুরূপে গড়ে তোলার লক্ষ্যে ‘চল গ্রামে যাই’ স্লোগান নিয়ে হাসপাতালটি সাভারে স্থানান্তরিত হয়। তখন এর নামকরণ হয় গণস্বাস্থ্য কেন্দ্র। নারীর ক্ষমতায়নে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রায় অর্ধেক কর্মী নেওয়া হয়েছিল নারীদের মধ্য থেকে। পরবর্তী সময়ে সদ্যঃস্বাধীন বাংলাদেশে গ্রামীণ গরিব মানুষদের চিকিত্সাসেবা প্রদানের লক্ষ্যে সামাজিক চিকিত্সার মডেলে বেসরকারি বিকল্প উদ্যোগ ছিল এটি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁকে স্নেহ করতেন এবং মুক্তিযুদ্ধকালে তাঁর মহান সেবার স্বীকৃতিস্বরূপ বঙ্গবন্ধু সেই সামাজিক উদ্যোগকে স্বাগত জানিয়ে একে আরো কার্যকর করার জন্য ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ প্রকল্পটির উন্নয়ন ও সম্প্রসারণের জন্য সাভারে ৩১ একর জমি প্রদান করেন।

তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন ছাত্রজীবনে। মেডিক্যাল কলেজে থাকতে চীনপন্থী ছাত্র ইউনিয়ন করতেন। বঙ্গবন্ধুর সংস্পর্শ পাওয়া জাফরুল্লাহ চৌধুরী রাজনৈতিক অঙ্গনেও নানা ভূমিকা রেখেছেন। আওয়ামী লীগ সরকারের সমালোচক হিসেবে পরিচিতি গড়ে উঠেছিল তাঁর। ২০১৮ সালের সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগবিরোধী দলগুলোকে এক মঞ্চে এনে জাতীয় ঐক্যফ্রন্ট গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রেখেছিলেন জাফরুল্লাহ চৌধুরী। নিজের সম্পর্কে বলতেন, তিনি মানুষের রাজনীতি করেন।

ডা. জাফরুল্লাহর বড় অবদান ছিল জাতীয় ওষুধনীতি প্রণয়নে। জনগণের জন্য স্বাস্থ্যসেবাকে আরো কার্যকর করার লক্ষ্যে ডা. জাফরুল্লাহ চৌধুরী স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্ন সংস্কারমূলক ও নীতিনির্ধারণী উদ্যোগ গ্রহণ করেন। তাঁর ও প্রয়াত জাতীয় অধ্যাপক ডা. নূরুল ইসলামের যৌথ প্রয়াসে দেশের বিশিষ্ট চিকিত্সা ও ওষুধবিজ্ঞানীদের নিয়ে প্রণীত জাতীয় ওষুধনীতি ১৯৮২ ছিল দেশের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। বিদেশি বহুজাতিক ওষুধ কম্পানিগুলোকে হটিয়ে দেশীয় ওষুধশিল্পের আজকের শক্তিশালী অবস্থান গ্রহণের পেছনে এই ওষুধনীতি ও এর প্রণেতাদের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। ১১৭টি ওষুধ তাঁরা বাংলাদেশে নিষিদ্ধ করতে সক্ষম হয়েছিলেন, যা বিদেশি কম্পানিগুলো উত্পাদন করত। ওই সব ওষুধ বিদেশি কম্পানি নিজেদের দেশে তৈরি করতে পারত না। বিদেশি কম্পানিগুলো শুধু এ দেশে ওষুধের নামে বিষ তৈরি করত তা-ই নয়, সেগুলোর কাঁচামাল আমদানির জন্য বিপুল বৈদেশিক মুদ্রা নিয়ে যেত।

দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়েছেন জাফরুল্লাহ চৌধুরী। এশিয়ার নোবেল পুরস্কার হিসেবে পরিচিত ‘র্যামন ম্যাগসেসাই’ পুরস্কার পেয়েছেন। যুক্তরাষ্ট্রের বার্কলি ইউনিভার্সিটি ২০০২ সালে তাঁকে ‘ইন্টারন্যাশনাল হেলথ হিরো’ হিসেবে সম্মাননা দেয়।

এই বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা আর ভালোবাসায় শেষ বিদায়।


এই বিভাগের আরো খবর