মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

‘আরেকটি প্রাণঘাতী মহামারি আসতে পারে আগামী দশকে’

আন্তর্জাতিক ডেস্ক
শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩, ৬:৩৪ অপরাহ্ন

করোনার মতো মহামারি আগামী এক দশকের মধ্যে আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে লন্ডনভিত্তিক স্বাস্থ্য বিশ্লেষণ সংস্থা- এয়ারফিনিটি লিমিটেড। সংস্থাটি বলছে, ঘন ঘন নতুন নতুন ভাইরাস আবির্ভূত হওয়ায় এ আশঙ্কা করা হচ্ছে।

এয়ারফিনিটি লিমিটেড বলছে, জলবায়ু পরিবর্তন, আন্তর্জাতিক ভ্রমণ বেড়ে যাওয়া, জনসংখ্যা বৃদ্ধি এবং জুনোটিক রোগ (এমন ধরনের সংক্রামক রোগ যা মূলত প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রমিত হয়) মহামারির ঝুঁকিতে অবদান রাখে। তবে নতুন ভাইরাসের প্রকোপ শুরুর ১০০ দিনের মধ্যে যদি কার্যকর ভ্যাকসিন পাওয়া গেলে মহামারির শঙ্কা অনেকটাই কমে যাবে।

এয়ারফিনিটি বলেছে, বার্ড ফ্লু ধরনের ভাইরাস হলে ভিন্ন পরিস্থিতি দেখা দেবে। মানুষ থেকে মানুষে সংক্রমিত হওয়ায় ক্ষমতা অর্জন করে যুক্তরাজ্যে ২৪ ঘণ্টায় ১৫ হাজার মানুষকে হত্যা করতে পারে এ ভাইরাস।

বিশ্ব এখন করোনাকে সঙ্গে নিয়েই বাস করছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরবর্তী সম্ভাব্য বৈশ্বিক হুমকির মোকাবিলায় মনোযোগ দিচ্ছেন। গত দুই দশকে বিশ্বে তিনটি বড় করোনাভাইরাস দেখা গেছে, এগুলো হলো-সার্স, মার্স এবং কোভিড-১৯। ২০০৯ সালে দেখা দিয়েছিল সোয়াইন ফ্লু মহামারি।

এইচ৫এন১ বার্ড ফ্লু স্ট্রেনের দ্রুত বিস্তার ইতোমধ্যে উদ্বেগ সৃষ্টি করছে। যদিও এখন পর্যন্ত অল্প সংখ্যক মানুষ এতে সংক্রমিত হয়েছে। ভাইরাসটির মানুষ থেকে মানুষে সংক্রমণ হওয়ার এখনও কোনও লক্ষণ নেই। তবে পাখিদের মধ্যে সংক্রমণের হার অনেক বেশি।

মার্স এবং জিকা-এর মতো অনেক উচ্চ-ঝুঁকির ভাইরাসের ক্ষেত্রে অনুমোদিত টিকা বা চিকিৎসা নেই। এয়ারফিনিটি বলেছে, স্বাস্থ্য বিশেষজ্ঞদের যেকোনও মহামারি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে। তবেই অল্প সময়ে তা শনাক্ত করে প্রতিরোধের ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

সূত্র: এনডিটিভি


এই বিভাগের আরো খবর