শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী

ভোমরা স্থলবন্দর দিয়ে ৭৫% কমেছে আদা আমদানি

সাতক্ষীরা প্রতিনিধি
রবিবার, ২৮ মে, ২০২৩, ৪:০৩ অপরাহ্ন

ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি কমেছে আদার। চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে আমদানি গত বছরের একই সময়ের তুলনায় ৭৫ শতাংশ কম হয়েছে। ব্যবসায়ী ও আমদানিকারকরা বলছেন, ভারতের বাজারেই সরবরাহ কম। এ কারণে রফতানিকারকরা বিক্রির পরিমাণ কমিয়ে দিয়েছেন।

অন্যদিকে আমদানি কমে যাওয়ায় সাতক্ষীরার মসলা বাজারে তিন গুণ দাম বেড়েছে পণ্যটির। ব্যবসায়ীরা জানান, চাহিদার তুলনায় বাজারে সরবরাহ না থাকায় বেশি দামে বিক্রি হচ্ছে আদা।

ভোমরা শুল্কস্টেশনের রাজস্ব শাখা থেকে জানা গেছে, চলতি অর্থবছরের জুলাই-এপ্রিল পর্যন্ত ১০ মাসে এ বন্দর দিয়ে আদা আমদানি হয়েছে ১৭ হাজার ৭৯৯ টন। যার আমদানি মূল্য ১৫২ কোটি ৩৩ লাখ টাকা। গত অর্থবছরের তুলনায় আমদানি অন্তত ৭৫ শতাংশ কম। সূত্রটি আরো জানায়, ২০২১-২২ অর্থবছরের প্রথম ১০ মাস অর্থাৎ জুলাই-এপ্রিল পর্যন্ত ভোমরা বন্দর দিয়ে মসলা পণ্যটি আমদানি হয়েছিল ৭১ হাজার ৯২২ টন। যার আমদানি মূল্য ছিল ৬১২ কোটি টাকা। সে হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে আমদানি কমেছে ৫৪ হাজার ১২৩ টন।

ভোমরা স্থলবন্দরের অন্যতম মসলা আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স রাফসান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আবু হাসান জানান, ‌ভারতে সরবরাহ কমে যাওয়ায় আদা আমদানি কমেছে। গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছর তার প্রতিষ্ঠানে আদা আমদানি কমেছে ৬০-৭০ শতাংশ।

তিনি আরো জানান, আমদানি কমায় দেশের বাজারে তিন-চার গুণ দাম বেড়েছে আদার। তাছাড়া আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করেও পণ্যটির দাম বাড়ছে।

জেলা শহরের সুলতানপুর বড় বাজারের মসলা আড়ত মেমার্স মামা-ভাগ্না ভাণ্ডারের পরিচালক মো. জহুরুল ইসলাম জানান, এক মাস আগেও যে আদা পাইকারি বিক্রি হয়েছে ৯০-১০০ টাকা কেজি দরে, তা গতকাল বিক্রি হয়েছে ৩৪০ টাকা দরে। চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় লাফিয়ে দাম বাড়ছে। কোরবানির ঈদকে কেন্দ্র করে মজুদ করছে কোনো কোনো ব্যবসায়ী। বিষয়টিও দাম বাড়ার পেছনে বড় ভূমিকা পালন করছে।

ভোমরা শুল্কস্টেশনের দায়িত্বরত কাস্টমসের ডেপুটি সহকারী কমিশনার নেয়ামুল হাসান আদা আমদানি কমে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে  জানান, এতে রাজস্ব আদায়ও কমে যাচ্ছে।


এই বিভাগের আরো খবর