শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী

শরণখোলার সেই শতবর্ষী পুকুর রক্ষায় শিক্ষার্থীদের মানববন্ধন

শরণখোলা (বাগেরহাট) প্রতিবেদক
বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩, ৮:২১ অপরাহ্ন

বাগেরহাটের শরণখোলার শতবর্ষী সেই রায়েন্দা পুকুর বাঁচাতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২২জুন) দুপুর সাড়ে ১২টার দিকে পুকুরটির পাড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। তুমুল বৃষ্টি উপক্ষো করে রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল, শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী দাঁড়িয়ে যায় মানববন্ধনে। এসময় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিরাও শিক্ষার্থীদের এই কর্মসূচীতে অংশগ্রহন করেন।

জেলা পরিষদ থেকে অবৈধভাবে দেওয়া পুকুর ইজারা বাতিলসহ মার্কেট নির্মাণের প্রক্রিয়া বন্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষনা দিয়েছেন শিক্ষার্থী ও স্থানীয়রা।

কর্মসূচীতে অংশগ্রহনকারী রায়েন্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও প্রবীন আওয়ামীলীগ নেতা এম এ রশিদ আকন বলেন, সাংবাদিক শেখ মোহাম্মদ আলী, শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মো. উসমান গণি বলেন, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম মিরাজ ও তাঁতীলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহীন হাওলাদার, শিক্ষার্থী ফাতেমাতুজজোহরা বন্যা বক্তৃতা করেন।

তারা বলেন, এর আগে পুকুরটির পূর্বাংশে মার্কেট নির্মাণ করা হয়েছে। এখন আবার দক্ষিণ অংশে মার্কেট নির্মাণের ইজারা দিয়েছে জেলা পরিষদ। এখানে মার্কেট করা হলে পুকুরটির কোনো অস্তিত্বই থাকবে না। রায়েন্দা বাজারের এই পুকুরটি মিঠা পানির একমাত্র উৎস। হাজার হাজার মানুষ এই পুকুরের ওপর নির্ভরশীল। অথচ জেলা পরিষদ সেটি রক্ষা না করে ধ্বংশের পাঁয়তারা করছে। অবিলম্বে এই অবৈধ ইজারা বাতিলে দাবি জানাই। যে কোনো মূল্যে পুকুরে মার্কেট নির্মাণ প্রতিহত করা হবে। জেলা পরিষদ ইজারা বাতিল না করলে লাগাতার আন্দোলনের পাশাপাশি আদালতের আশ্রয় নেওয়া হবে।

উল্লেখ্য, জেলা পরিষদের মালিকানাধীন শরণখোলা উপজেলা সদর রায়েন্দা বাজারে অবস্থিত শতবর্ষী রায়েন্দা পকুরটি সাত ব্যক্তির নামে ইজারা দেয় জেলা পরিষদ। ওই পুকুরের দক্ষিণ পাশ ভরাট করে সেখানে মার্কেট নির্মাণের জন্য ২০২২ সালের ১৭ জুলাই জেলা পরিষদের চেয়ারম্যান স্বাক্ষরিত ইজারা বন্দোবস্ত দেওয়া পত্রের একটি অনুলিপি (স্মারক

নং-৪৬.৪২.০১০০.০০১.৩২.১০০.২২.২৯৮(৭) গত মঙ্গলবার (২০জুন) শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা তার দপ্তরে পাঠানো হয়। ইজারায় উল্লেখিত সাত ব্যক্তি হলেন, শিরিন সুলতানা রুমি, মো. আসাদুজ্জামান খান, উজ্জল সাহা, অম্বরিশ রায়, মৌসুফা নুর মুমু, মো. ইমরান উদ্দিন শুভ ও শিশির কুমার সাহা।

 


এই বিভাগের আরো খবর