সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ ফুলবাড়ীয়ায় গাঁজা গাছসহ এলাকাবাসীর অভিযান, পলাতক ২ জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এসটিআই ফোরাম ২০২৬-এ প্রিয়শপ ঢাকা স্পোর্টিং ক্লাবের আবারও সভাপতি হলেন ইঞ্জি. মো. মিজানুর রহমান খাজা ওসমান ফারুকীর নতুন গ্রন্থ ‘সুফি সাইকোলজি’র মোড়ক উন্মোচন ও গোলটেবিল বৈঠক মেধাবী প্রকৌশলীদের দেশে ধরে রাখতে সুযোগ বাড়ানোর তাগিদ জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ সাপাহার জবই বিলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত নান্দাইলে কর্মরত সাংবাদিকদের তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘাটাইলে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত

ফুলপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় একজনের প্রাণহানি

ময়মনসিংহ প্রতিনিধি
রবিবার, ২ জুলাই, ২০২৩, ১১:১৪ অপরাহ্ন

ময়মনসিংহের ফুলপুরে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও আরেকজন গুরুতর আহত হয়েছেন।

ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে ফুলপুর পৌরসভার তালতলা নামক স্থানে ও কাড়াহা নামক স্থানে এ দুর্ঘটনা দুইটি ঘটে।

জানা যায়, ফুলপুর পৌর শহরের গোদারিয়া এলাকার ৮০ বছর বয়সী আরজ আলী নামে এক বৃদ্ধ চা পান করার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। এরপর সড়ক পার হওয়ার সময় ঢাকামুখী অজ্ঞাত একটি প্রাইভেট কারের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শনিবার (পহেলা জুলাই) দিবাগত রাতে ফুলপুর পৌরসভার তালতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতের ছেলে সজিব (২০) ও স্থানীয়সূত্র এসব তথ্য নিশ্চিত করেন।

তারা জানান, দ্রুতগতি সম্পন্ন অজ্ঞাতনামা একটি বেপরোয়া প্রাইভেট কার আরজ আলীকে ধাক্কা দিয়ে ঢাকার দিকে চলে যায়।

অপরদিকে, রবিবার (২ জুন) সন্ধ্যা পৌনে ৭টার দিকে কাড়াহা নামক স্থানে ফুলপুরগামী যাত্রীবিহীন একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পশ্চিম পাশে বিদ্যুতের খুটি ও সীমানা দেওয়ালের সাথে ধাক্কা খায়। পরে গাড়িটি উল্টে সড়কের নিচে পড়ে যায় এবং চালক গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাইক্রোবাসটি পুলিশ হেফাজতে রয়েছে। আর আরজ আলীকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া কারটি শনাক্ত করতে কাজ চলছে।


এই বিভাগের আরো খবর