বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নিরপেক্ষ সরকারের দাবিতে কবি-সাহিত্যিক-শিল্পী-সাংবাদিকদের ভিন্ন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ৮ জুলাই, ২০২৩, ৩:৩৯ অপরাহ্ন

নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একযোগে পোস্ট (স্ট্যাটাস) দেওয়ার কর্মসূচি গ্রহণ করেছে একদল কবি, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক, বুদ্ধিজীবী এবং কলাকুশলীরা। এই কর্মসূচি আয়োজকদের অন্যতম একজন কলামিস্ট ও গবেষক ড. মারুফ মল্লিক।

তিনি বলেন, সোমবার সকাল ১০টায় সম্মিলিতভাবে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কর্মসূচি গ্রহণ করেছি। আমি বলবো- কেউ সম্মত হলে ১০ জুলাই সকাল ১০টায় এই দাবিতে স্ট্যাটাস দিন। অন্যদের দিতে বলুন।

তিনি বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে আগামী ১০ জুলাই ফেসবুক স্ট্যাটাস দেব। কবি-শিল্পী-লেখক-বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট-সাংবাদিকরা আমরা টুইট করবো। লিঙ্কড ইন-এ দিব। আশা করছি, যারা এই দাবিতে সোচ্চার তারা এতে যোগ দেবেন আশা করি। তিনি স্ট্যাটাসে নিম্নোক্ত হ্যাশ ট্যাগটি ব্যবহার করার আহ্বান জানান।
#neutral_govt_for_free_fair_election.

মারুফ মল্লিক আরও বলেন, আমরা নিরপেক্ষ ও অরাজনৈতিক সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছি। যাতে মানুষ আসন্ন জাতীয় নির্বাচনে তার হারানো ভোটাধিকার প্রয়োগ করতে পারে। একইসঙ্গে বিশ্বের বিভিন্ন দেশকে যেন দেখাতে পারি যে বাংলাদেশের জনগণ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন চায়। আমিসহ অনেকেই আছেন যারা উক্ত দাবিতে দীর্ঘদিন ধরে লেখালেখি ও কথা বলে আসছি। আমি মনে করি এই বিষয়ে একটি ক্যাম্পেইন বা কর্মসূচি দেওয়া দরকার। মূলত সব নাগরিকের উচিত যার যার অবস্থান থেকে এই দাবিতে উচ্চকণ্ঠ হওয়া। শুধু যে রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলের নেতারা কথা বলবেন বিষয়টি ঠিক নয়। সকল পেশার মানুষের সোচ্চার হওয়া উচিত। কেননা বাংলাদেশ আজকে যে জায়গায় উপনীত হয়েছে সেখান থেকে উত্তরণের জন্য সবার অংশগ্রহণ খুবই জরুরি। আগামীতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে কল্যাণমূলক বাংলাদেশ রাষ্ট্র গড়ার পথ সুগম হবে।


এই বিভাগের আরো খবর