ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে আগামীকাল রোববার (১৬ জুলাই) তিন দিন ব্যাপি কৃষি মেলা শুভ উদ্বোধন করা হবে।
এবারের প্রতিবাদ্য বিষয় ‘স্মার্ট কৃষি, স্মার্ট বাংলাদেশ’।
অফিস সূত্রে জানা গেছে, সংসদ সদস্য আলহাজ্ব মোসলেম উদ্দিন প্রধান অতিথি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মালেক সরকার বিশেষ অতিথি হিসেবে কৃষি মেলা শুভ উদ্বোধন করবেন।
এতে সভাপতিত্ব করবেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন- উপজেলা ভাইস চেয়ারম্যান শরাফ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন সুলতানা, খামারবাড়ি, ময়মনসিংহের উপ-পরিচালক কৃষিবিদ মো. মতিউজ্জামান, মেলা কমিটির সভাপতি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রকিব আল রানা।