বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণের মশাল সম্পাদক, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, শ্যামনগর উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি শেখ জাবের হোসেন, ডক্টর’স ডোর ডায়াগনস্টিক সেন্টার এর ভাইস চেয়ারম্যান সুনীল হালদার, ব্যবস্থাপনা পরিচালক শেখ নাজমুল হাসান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর রাহুল মোদক, ডেন্টিস্ট কাজী মুহিবুর রহমান, ডক্টর’স ডোর ডায়াগনস্টিক সেন্টার এর আর.এম.ও ডাঃ আছিয়া আক্তার স্বপ্না, শ্যামনগর মোটর সাইকেল পরিবহন মালিক সমিতির সভাপতি মো. ছাবের মিস্ত্রি, রাডো’র নির্বাহী পরিচালক মো. ওমর ফারুক, স্বেচ্ছাসেবক ও সাংবাদিক স.ম ওসমান গনী সোহাগ প্রমুখ।
আলোচনা সভা শেষে ডক্টর’স ডোর পরিবারের পক্ষ থেকে সাতক্ষীরা-৪ আসনের সাংসদ পিতা, সাবেক সিভিল সার্জন, বীর মুক্তিযোদ্ধা ডাঃ এম.এ জলিল কে গুণিজন সম্মাননা প্রদান করা হয়। এরপর উপস্থিত সকল অতিথিবৃন্দের সমন্বয়ে জাঁকজমকপূর্ণ ভাবে কেক কাটা হয়।