বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে ‘ভুয়া সংবাদ’ নিয়ে কর্মশালা

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ১১:০৯ অপরাহ্ন

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে ভুল সংবাদ ও গুজব নিয়ে ‘ফেক নিউজ’, ‘মিসইনফরমেশন’, ‘ডিজইনফরমেশন অ্যান্ড ম্যালইনফরমেশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ইনস্টিটিউটের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক নূরুন নাহার হেনার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব সৈয়দ ইশতিয়াক রেজা।

কর্মশালায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক বাংলাদেশের প্রেক্ষাপটে ‘ফেক নিউজ’, ‘মিসইনফরমেশন’, ‘ডিজইনফরমেশন অ্যান্ড ম্যালইনফরমেশন’ সম্পর্কে আলোচনা করেন। তিনি আসন্ন সাধারণ নির্বাচনকে সামনে রেখে ‘অপতথ্য’, ‘উদ্দেশ্যমূলক তথ্য’, এবং ‘হয়রানিমূলক তথ্য’ থেকে মানুষ ও সমাজকে রক্ষা করার জন্য গণমাধ্যকর্মীদের প্রতি যথাযথ ভূমিকা রাখার আহ্বান জানান।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (অনুষ্ঠান প্রশিক্ষণ) ড. মো. মারুফ নাওয়াজ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

প্রধান আলোচক সৈয়দ ইশতিয়াক রেজার আলোচনায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব ও ভুয়া সংবাদ প্রতিরোধের জন্য ‘ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট’, ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’, ‘সোশ্যাল মিডিয়া’, ‘ফেসবুক’, ‘গুগল’, ‘টুইটার আইন-এর আওতায় আনা’, ‘ডিজিটাল লিটারিসি’র গুরুত্বসহ বিভিন্ন বিষয় উঠে আসে। এতে তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় গণমাধ্যমকর্মীদের জন্য ‘ফ্যাক্টস টেকিং টুলস’ ব্যবহারের ওপর বিশেষ জোর দেন।

অন্যান্যের মধ্যে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ প্রকৌশল) মো. নজরুল ইসলাম এবং পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) এ কে এম আজিমুল হক কর্মশালায় আলোচনা করেন। কর্মশালাটির পরিচালক ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপ-পরিচালক মো. আব্দুল মান্নান এবং সমন্বয়কের দায়িত্ব পালন করেন সহকারী পরিচালক ইসমত জাহান চৌধুরী।

কর্মশালায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তা’সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৬০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর