বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

অপ-সাংবাদিকতা সভ্যতা ও মানবতার শত্রু : সুজিত রায় নন্দী

ঢাকাপ্রতিদিন রিপোর্ট
শনিবার, ১ এপ্রিল, ২০২৩, ৭:৪৮ অপরাহ্ন

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং বিডি সমাচার টুয়েন্টিফোর ডটকমের প্রধান উপদেষ্টা বাবু সুজিত রায় নন্দী বলেছেন, অপ-সাংবাদিকতা হলো সভ্যতা ও মানবতার শত্রু। তিনি বলেন, সাংবাদিকতা মহৎ ও সেবামূলক পেশা। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের সম্মান নিয়ে পেশাটি এখনো সগৌরবে রয়েছে। কিন্তু এই সেবামূলক পেশাটিকে প্রশ্নবিদ্ধ করে তুলছে একটি ধূর্তবাজ গোষ্ঠি। সাংবাদিকদের পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করে তুলছে তারা। তাই আমাদের অপ-সাংবাদিকতার বিরুদ্ধে সজাগ ও সর্তক থাকতে হবে।

শনিবার (১ এপ্রিল) রাজধানীর তোপখানা রোড মেট্রো লাউঞ্জ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে বিডি সমাচার ২৪ ডটকম এর উদ্যোগে অসহায় দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুজিত রায় নন্দী বলেন, গণমাধ্যম দেশের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং পেশাদারিত্ব বজায় রেখে দেশ ও দশের উন্নয়নে নিবেদিত থাকবে বলে আমার বিশ্বাস। সাংবাদিকতা দেশ ও জাতির সমৃদ্ধির অগ্রযাত্রায় সহায়ক ভূমিকা পালন করবে।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার শাসন আমলেই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়েছে। আওয়ামী লীগ সরকার গণমাধ্যমবান্ধব সরকার। বাংলাদেশে গণমাধ্যম যে পরিমাণ স্বাধীনতা ভোগ করে সেটি অনেক উন্নয়নশীল দেশের জন্য উদাহরণ।

বিশেষ অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী বলেন,গণতান্ত্রিক ব্যবস্থাকে টিকিয়ে রেখে রাষ্ট্রকে এগিয়ে নিতে সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং বিকাশ অপরিহার্য। সেই লক্ষ্য নিয়েই সরকার কাজ করছে।

পাওয়ার সেলের মহাপরিচালক ও আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ হোসাইন বিশেষ অতিথির বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দুস্থদের মধ্যে শেখ হাসিনা সবসময়ই দেশের গরিব-দুঃখী, খেটে খাওয়া মানুষের কথা ভাবছেন ও তাদের মঙ্গলের জন্য কাজ করে যাচ্ছেন। জননেত্রী শেখ হাসিনা হলেন মানবতার মা,তিনি বিশ্বে মানবতার নেতা হিসেবে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডি সমাচার ২৪ ডটকম এর সম্পাদক মো. মহসিন হোসেন।

বিডি সমাচার এর চীফ রিপোর্টার আব্দুর রাজ্জাক খান এবং সহ-সম্পাদক মিঠু চন্দ্র শীলের পরিচালনায়, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিডি সমাচার ২৪ ডটকম এর আইন উপদেষ্টা এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর আলম, ঢাকাস্থ চাদপুর জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশ,বাংলাদেশ আওয়ামী লীগের এাণ ও সমাজ কল্যাণ উপকমিটির সদস্য মো. আখলাকুর রহমান মাইনু, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার শামসুল ইসলাম নয়ন, বিডি সমাচার সহকারী সম্পাদক মিজানুর রহমান, সজিব হাসান, আইন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাচ্ছু আহমেদ।


এই বিভাগের আরো খবর