সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ ফুলবাড়ীয়ায় গাঁজা গাছসহ এলাকাবাসীর অভিযান, পলাতক ২ জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এসটিআই ফোরাম ২০২৬-এ প্রিয়শপ ঢাকা স্পোর্টিং ক্লাবের আবারও সভাপতি হলেন ইঞ্জি. মো. মিজানুর রহমান খাজা ওসমান ফারুকীর নতুন গ্রন্থ ‘সুফি সাইকোলজি’র মোড়ক উন্মোচন ও গোলটেবিল বৈঠক মেধাবী প্রকৌশলীদের দেশে ধরে রাখতে সুযোগ বাড়ানোর তাগিদ জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ সাপাহার জবই বিলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত নান্দাইলে কর্মরত সাংবাদিকদের তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘাটাইলে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত

অবরোধের সমর্থনে ঈশ্বরগঞ্জে মশাল মিছিল

 ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩, ৮:৪৮ অপরাহ্ন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার গঠন ও কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে বিএনপির ডাকা ফের ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হচ্ছে আগামীকাল রোববার ভোর ৬টা থেকে।

শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যার পর নির্বাচনের তফসিল বাতিল ও অবরোধের সমর্থনে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে মশাল মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

মশাল মিছিলটির নেতৃত্ব দেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা।

বিক্ষোভ কর্মসূচীতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা যুবদলের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান জুয়েল, সদস্য এএমডি রাকিবুল আলম রতন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য বিপুল হাসান, সদস্য টিপু সুলতান, সোহাগী ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন আব্দুল্লাহ, বিএনপি নেতা সিরাজ, সেলিম প্রমুখ।

একেএম আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা জানান, সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, খালেদা জিয়াসহ কারাবন্দিদের মুক্তিসহ এক দফা দাবি আদায়ে গত ৩০ অক্টোবর থেকে দফায় দফায় হরতাল-অবরোধ কর্মসূচি পালন করে আসছে বিএনপি।

এরই ধারাবাহিকতায় সরকার পদত্যাগের এক দফা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, খালেদা জিয়াসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালিত হবে। একতরফা তফসিল জনগন প্রত্যাখ্যান করেছে। আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলছে, সেটা আমরা চালিয়ে যাব।


এই বিভাগের আরো খবর