মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত মতলব উত্তরে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাজনৈতিক মামলায় মাসের পর মাস আত্মগোপনে ছিলাম, অংশ নিতে পারিনি মা’য়ের জানাযায় নগরকান্দার এম এন একাডেমী এসএসসি ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত মুক্তাগাছা বাইপাস সড়কের কাজ শেষ হতে ফের বিলম্ব, দুর্ভোগে যাত্রী ও এলাকাবাসী ঠাকুরগাঁওয়ে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, তা বাস্তবায়নে বিশ্বাস করে: ড. জিয়াউদ্দিন হায়দার গাজীপুর বিশেষ চেকপোস্ট, মোটরসাইকেলে কড়াকড়ি নজরদারি মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে মুন্সীগঞ্জে বিএনপি কার্যালয় ও বসতঘর ভাঙচুর বৈশ্বিক কারণে বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে ইউনেস্কোর ‘ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার’ কর্মসূচিতে যুক্ত হচ্ছে হালদা ও মারজাত বাঁওড় ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত, বাসে অগ্নিসংযোগ কাউখালীতে মটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত ঈদের আনন্দে দর্শনার্থীদের ঢল: কঁচা নদীর তীর ও বেকুটিয়া সেতু এলাকায় উৎসবের আমেজ মুন্সীগঞ্জে বাবা-ছেলে মিলে বৃদ্ধকে হত্যার অভিযোগ, আটক-২ আনোয়ারায় বর্বোরোচিত গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ‎সালথায় বাণিজ্যিকভাবে আনারস চাষ করে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন মিলন ফকির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাজাপুরে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত বিদ্যুৎ খাতের চলমান কাজ শেষ হলে পাইকগাছা-কয়রায় উন্নতি আসবে: এমপি আবুল কালাম আজাদ আল্লামা সাঈদীর কবর জিয়ারত করলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম আইনজীবী মোহাম্মদ জসিম উদ্দিন সরকারকে সংবর্ধনা, মধুমাস জ্যৈষ্ঠ উদযাপন শহীদ নুরুল মোস্তফা ও শহীদ নুরুল আমিনের কবর জিয়ারত করলেন এনসিপি নেতা শফিকুল ইসলাম কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা

আইএমএফ ও বিশ্বব্যাংকের ওপর এখন আর নির্ভরশীল নয় বাংলাদেশ

অনলাইন ডেস্ক :
বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১২:২৯ অপরাহ্ন

ঢাকা্প্রতিদিন প্রতিবেদক : বাংলাদেশ এখন আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং ওয়ার্ল্ড ব্যাংকের উপর নির্ভরশীল নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

বিশ্বব্যাংক-আইএমএফের বসন্তকালীন বৈঠকে থেকে শেষে দেশে ফিরে মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, “আমরা তো ঋণের বোঝা নিতে চাই না। এখন আর আইএমএফ ডিপেনডেন্ড না আমরা। এখন আর আইএমএফ ও ওয়ার্ল্ড ব্যাংক ডিপেনডেন্ড না আমরা।”

বাজেট সহায়তার বিষয়ে আইএমএফের শর্ত থাকে বলে উল্লেখ করেন তিনি।

সালেহউদ্দিন আহমেদ বলেন, “আইএমএফের ব্যাপারে অনেক শর্ত থাকে, আমরা চিন্তা-ভাবনা করছি। আমরা বাজেট নিজেদের মতো করে করতে চেষ্টা করবো।”

আন্তর্জাতিক এ সংস্থার সঙ্গে ঋণ কর্মসূচি বজায় রাখতে বাংলাদেশ সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, “আমরা সিদ্ধান্ত নেব আমাদের মতো। এতে আইএমএফ কিস্তি দিলে দেবে, না দিলে নিজেদের মতো করে বাজেট করবো।”

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন স্থিতিশীল রয়েছে বলে জানান তিনি।

উপদেষ্টা বলেন, “আইএমএফ থেকে কোন রকম টাকা না নিয়েই তো ফরেন এক্সচেঞ্জ মার্কেট ও ফরেন রিজার্ভ স্ট্যাবল। আমরা কিন্তু আইএমএফ থেকে আর টাকা পাইনি এ গর্ভনমেন্ট আসার পর।”

বিশ্বব্যাংক-আইএমএফের বসন্তকালীন বৈঠকে অংশগ্রহণ শেষে দেশে ফিরে অর্থ উপদেষ্টা মঙ্গলবারই প্রথম অফিস করেন। ছয় দিনব্যাপী এ বৈঠক শেষ হয় ২৬ এপ্রিল।

২০২২ সালে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটে আইএমএফের দ্বারস্থ হয় তখনকার সরকার। নানা শর্ত জুড়ে দিয়ে চার দশমিক সাত বিলিয়ন ডলার ঋণ অনুমোদন দেয় তখন সংস্থাটি। পরে তিন কিস্তিতে ছাড় হয় ২৩১ কোটি ডলার।

অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর, গত বছরের ডিসেম্বরে আইএমএফ মিশন বাংলাদেশ ঘুরে যায়। নানা শর্ত পূরণ করতে না পারায় শঙ্কা তৈরি হয় ঋণের বাকি অর্থ ছাড় নিয়ে।

সবশেষ এ মাসেও ঢাকায় আসে আইএমএফের একটি প্রতিনিধি দল। তাদের ১২ দিনের সফরও শেষ হয় কোনো সমঝোতা চুক্তি ছাড়া। এতে সংস্থাটির ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি পাওয়া যাবে কি-না তা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।

অর্থ উপদেষ্টা বলেন, “সার্বিকভাবে আমাদের প্রজেক্টের ব্যাপারে তেমন অসুবিধা দেখছি না। বাজেট সাপোর্টের ব্যাপারে আইএমএফের সাথে একটু আলোচনা করছি।”
ঢাকা্প্রতিদিন/এআর

 


এই বিভাগের আরো খবর