মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত মতলব উত্তরে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাজনৈতিক মামলায় মাসের পর মাস আত্মগোপনে ছিলাম, অংশ নিতে পারিনি মা’য়ের জানাযায় নগরকান্দার এম এন একাডেমী এসএসসি ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত মুক্তাগাছা বাইপাস সড়কের কাজ শেষ হতে ফের বিলম্ব, দুর্ভোগে যাত্রী ও এলাকাবাসী ঠাকুরগাঁওয়ে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, তা বাস্তবায়নে বিশ্বাস করে: ড. জিয়াউদ্দিন হায়দার গাজীপুর বিশেষ চেকপোস্ট, মোটরসাইকেলে কড়াকড়ি নজরদারি মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে মুন্সীগঞ্জে বিএনপি কার্যালয় ও বসতঘর ভাঙচুর বৈশ্বিক কারণে বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে ইউনেস্কোর ‘ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার’ কর্মসূচিতে যুক্ত হচ্ছে হালদা ও মারজাত বাঁওড় ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত, বাসে অগ্নিসংযোগ কাউখালীতে মটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত ঈদের আনন্দে দর্শনার্থীদের ঢল: কঁচা নদীর তীর ও বেকুটিয়া সেতু এলাকায় উৎসবের আমেজ মুন্সীগঞ্জে বাবা-ছেলে মিলে বৃদ্ধকে হত্যার অভিযোগ, আটক-২ আনোয়ারায় বর্বোরোচিত গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ‎সালথায় বাণিজ্যিকভাবে আনারস চাষ করে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন মিলন ফকির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাজাপুরে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত বিদ্যুৎ খাতের চলমান কাজ শেষ হলে পাইকগাছা-কয়রায় উন্নতি আসবে: এমপি আবুল কালাম আজাদ আল্লামা সাঈদীর কবর জিয়ারত করলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম আইনজীবী মোহাম্মদ জসিম উদ্দিন সরকারকে সংবর্ধনা, মধুমাস জ্যৈষ্ঠ উদযাপন শহীদ নুরুল মোস্তফা ও শহীদ নুরুল আমিনের কবর জিয়ারত করলেন এনসিপি নেতা শফিকুল ইসলাম কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা

আজ শনিবার খোলা সরকারি অফিস-আদালত-ব্যাংক

অনলাইন ডেস্ক :
শনিবার, ২৪ মে, ২০২৫, ১২:২৮ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন প্রতিবেদক : আজ শনিবার সাপ্তাহিক ছুটির দিন। তবে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিন ছুটির মধ্যে ২ দিন নির্বাহী আদেশে ছুটি থাকায় ১৭ ও ২৪ মে অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়। ফলে আজ শনিবার (২৪ মে) সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও খোলা থাকছে সরকারি-বেসরকারি অফিস ও আর্থিক প্রতিষ্ঠান।

স্বাভাবিক সময়ের মতোই সকাল ৯-৫টা অফিস করবেন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।

এদিন দেশের সব ব্যাংক ও শেয়ার বাজার খোলা থাকবে। বাংলাদেশ ব্যাংক এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পৃথকভাবে এ সিদ্ধান্ত জানিয়েছে। এর ফলে সরকারি ও বেসরকারি ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখাগুলোতে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চলবে। একইসঙ্গে শেয়ার বাজারেও অন্যান্য কর্মদিবসের মতো লেনদেন চালু থাকবে।

এছাড়াও সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগসহ অধস্তন সব আদালতে এ দিন দাপ্তরিক ও বিচারকাজ চলবে।

জানা গেছে, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী টানা ১০ দিনের ছুটি কার্যকর হবে ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত। এ দীর্ঘ ছুটির সমন্বয় করতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের ৬ মে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, ঈদের আগে দুটি শনিবার ১৭ ও ২৪ মে সরকারি অফিস খোলা থাকবে। এরই অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ দেয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘অ্যালোকেশন অব বিজনেস অ্যামং দি ডিফারেন্ট মিনিস্ট্রিস অ্যান্ড ডিভিশনস’-এর জনপ্রশাসন মন্ত্রণালয় অংশের ৩৭ নম্বর ক্রমিক অনুযায়ী, ঈদুল আজহা উপলক্ষে আগামী ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। এর প্রেক্ষিতে কর্মদিবসের ক্ষতিপূরণ হিসেবে ১৭ মে এবং ২৪ মে, দু’টি শনিবার অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ঢাকাপ্রতিদিন/এআর

 


এই বিভাগের আরো খবর