শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
খেলাধুলা সুশৃঙ্খল প্রজন্ম গঠনের হাতিয়ার: এমপি বাচ্চু আনোয়ারায় প্রেমের বিয়ের ৭মাসের মাথায় তরুণীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক হাটহাজারী ধলই ইউপি চেয়ারম্যান আবুল মনসুর কারামুক্ত ফটিকছড়িতে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটার গান উদ্ধার ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে জনমতকে গুরুত্ব দেওয়ার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিশেষ সতর্কবার্তা জারি পাইকগাছায় গাছের ডাব খাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধাকে বিদ্যুৎ’র খুঁটিতে বেঁধে মারপিটের অভিযোগ ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন মোতাহার তালুকদার আমতলীতে প্রাথমিক চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কর্মশালা বন্দরে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত স্কুল চলাকালীন সময়ে মানববন্ধনে শিক্ষার্থী, প্রশ্নের মুখে আয়নাপুরের কর্মসূচি ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় সুন্দরবনে দস্যুতা দমন, মাদক ও মানবপাচার রোধে উপকূলে কঠোর অবস্থানে কোস্ট গার্ড নান্দাইলে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ী কে বিভিন্ন ভাবে হয়রানি করার অভিযোগ কাউখালী উপজেলা ভূমি অফিসে চুরির দুই মাস পরও শনাক্ত হয়নি চোর ফটিকছড়িতে দুই কোটি টাকার খাস জমি উদ্ধার ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা ফুলবাড়িয়ায় বোরো ধান সংগ্রহে ধীরগতি: লোকসানের আশঙ্কায় দিশেহারা কৃষক আমাদের মাটিতে গাছ লাগালেই দ্রুত ফলন দেয়: লক্ষ্মীপুরের ফল মেলায় জেলা প্রশাসক আনোয়ারায় দুদকের দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গৃহকর্মীকে নির্যাতনের মামলায় পুলিশের দুই অফিসার গ্রেফতার জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিতে সমন্বিত উদ্যোগের তাগিদ জামালপুরে ধর্ষণ মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলী কার্ড বিতরণ শুরু করা হয়েছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ফটিকছড়ি আসনে জামায়াতের পরাজিত প্রার্থীর আপিল খারিজ, রিট নিষ্পত্তির নির্দেশ ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত কাউখালীতে অবাধে ‘চাই’ দিয়ে মাছ শিকার: হুমকির মুখে দেশীয় মৎস্য সম্পদ বন্দরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার নির্মিত ড্রেনের নোংরা পানি ও ময়লা আবর্জনায় নষ্ট হচ্ছে পাইকগাছা পানি উন্নয়ণ বোর্ডের পুকুরের পানি ও পরিবেশ ঠাকুরগাঁওয়ে জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত

আনোয়ারায় প্রেমের বিয়ের ৭মাসের মাথায় তরুণীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৫:৪৯ অপরাহ্ন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় প্রেমের টানে পালিয়ে বিয়ে করার ৭মাসের মাথায় তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এটি হত্যা না-কি আত্মহত্যা এবিষয়ে সংশয় সৃষ্টি হয়েছে। এদিকে ঘটনার পর স্ত্রীকে হাসপাতালে রেখে পালিয়ে গেছে স্বামী।

গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাত ০৮টার দিকে উপজেলার ১০নং হাইলধর ইউনিয়নের মালঘর বাজার এলাকার ভাড়া বাসায় এঘটনা ঘটে।

নিহত তরুণী উপজেলার হাইলধর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শামশুল আলমের বাড়ীর মোহাং আব্দুল জলিলের মেয়ে খাদিজা সুলতানা কাশপি (১৬)। তিনি একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হাজী মাঝির বাড়ির আব্দুস সালামের ছেলে মোহাম্মদ মারুফ (১৯) এর স্ত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ৭মাস আগে পালিয়ে গিয়ে বিয়ে করে তারা। এরপর ৫মাস আত্মগোপনে থাকলেও গত মাস-দুয়েক ধরে মালঘর বাজার এলাকায় ভাড়া বাসায় থাকা শুরু করে।

ঘটনার বিষয়ে নিহত কাশপির মা শাহিনুর আক্তার বলেন, আজ সন্ধ্যার পর ফোন করে মারুফ আমাকে জানায় আমার মেয়ে অসুস্থ। ফোন পাওয়ার সাথে সাথে আমি তাদের বাসায় আসি। এসে দেখতে পায় আমার মেয়ে শুয়াবস্থায় আছে। এবং মারুফ আমাকে বলে যে আমার মেয়ে ফাঁসি খেয়েছে। এসময় তাকে হাসপাতালে নিতে বললে সে আমাকে ঘরের ভেতর দরজা বন্ধ করে গাড়ি আনতে যায় এবং চুপিসারে আমার মেয়েকে আনোয়ারা হাসপাতালে নিয়ে গিয়ে সে হাসপাতাল থেকে পালিয়ে যায়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ উপমা চৌধুরী বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তরুনীর গলার বিভিন্ন অংশে দাগ পাওয়া গেছে।

পুলিশ জানায়, ঘরের ভেতর আসবাবপত্র-কাপড়চোপড় ছড়িয়ে-ছিটিয়ে ছিলো। ঘরে কোনো রশি কিংবা এজাতীয় জিনিসপত্র পাওয়া যায়নি।

এবিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থলে পরিদর্শনে গিয়েছে। “মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হবে। রিপোর্ট পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


এই বিভাগের আরো খবর