আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে আমতলী উপজেলা বিএনপি ও এর অংগ সংগঠনের উদ্যোগে আজ মঙ্গলবার বেলা ১১ টায় বিক্ষোভ মিছিল বের করা হয় ।
মিছিল টি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সাকিব প্লাজার সামনে শেষ হয় । মিছল শেষে পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন ফকির, সদস্য সচিব মো: তুহিন মৃধা, সাবেক যুগ্ম আহবায়ক কামরুজ্জামান হিরু , মকবুল আহম্মেদ খান, আলহাজ্ব তরিকুল ইসলাম টারজন, পৌর দলের সাবেক আহবায়ক কবির উদ্দিন ফকির সদস্য সচিব জালাল আহম্মেদ খান ( প্রমুখ)।