শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনামঃ
“নবায়নযোগ্য জ্বালানিতে কর অব্যাহতি ও জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি বন্ধের দাবি” হুন্দ্বীপ পাড়া ঘরোয়া প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন এইচপি ব্রাদার্স এলিভেন বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে যুবদল নেতা-সহ ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার ও বিদেশি মুদ্রা উদ্ধার নদীতে ঘোড়া গোসল করানোর সময় প্রাণ হারালেন যুবক শ্রীপুরে ২৫ লিটার চোলাই মদসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রুমন ঈদ-পরবর্তী ভাদুঘর মহল্লার নেতাকর্মীদের সঙ্গে এমপি শ্যামলের মতবিনিময় সভা স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ, পুলিশের অভিযানে গ্রেফতার নগরকান্দার  চাঁদহাটে  মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন আনোয়ারায় ২৪ ঘণ্টার মধ্যে সিএনজি ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার মোবাইল ফোন না পেয়ে অভিমানে বিষপান, কাউখালীতে স্কুলছাত্রের মৃত্যু আনোয়ারায় ইয়াবা পাচারের নতুন রুট, অধরাই রয়ে গেছে গডফাদাররা ঈদ পুনর্মিলনীতে উন্নয়ন ও জনঅধিকার প্রতিষ্ঠার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের লালমনিরহাটে বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যু জেলা প্রশাসনের শোক প্রকাশ ফটিকছড়িতে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁদাবাজি মামলায়-হাটহাজারীতে ‘ভুয়া সাংবাদিক’ আটক ফটিকছড়িতে মাটি কর্ত্তন করায় ৫০ হাজার টাকা জরিমানা, বালি জব্দ ​বদলে যাচ্ছে রাঙামাটি, নান্দনিক সৌন্দর্যে মুগ্ধ হবেন পর্যটকরা শীতলক্ষ্যার বুকে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের আয়োজন, পর্যটন শিল্পে ইতিবাচক সংযোগ ও অগ্রযাত্রার প্রত্যাশা হোমনায় নিখোঁজের একদিন পর নারীর লাশ উদ্ধার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ভান্ডারিয়ার মনিরুল ইসলাম সোহাগ পুস্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন বিএনপি সভাপতির ওপর হামলার ঘটনায় চার যুবদল নেতা বহিষ্কার নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের আগমনকে কেন্দ্র করে মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশ পাইকগাছায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে প্রাণনাশের হুমকি: থানায় অভিযোগ ছাগল চড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ নবীগঞ্জে ৬ মাসের বেশি বিদ্যুৎ বিল বকেয়া, সংযোগ বিচ্ছিন্ন

আ:লীগ নিষিদ্ধ করায় সালথায় সমমনা ইসলামি দলের শুকরিয়ানা মিছিল

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
সোমবার, ১২ মে, ২০২৫, ১:১৩ অপরাহ্ন

দেশের রাজনৈতিক দল আওয়ামীলীগকে নিষিদ্ধ করায় ফরিদপুরের সালথায় অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা ও মহান রবের উদ্দেশ্যে শুকরিয়ানা নামাজ এবং শুকরিয়ানা মিছিল করেছে উপজেলার সমমনা ইসলামি দল।

উপজেলা জামায়াতের উদ্যোগে রবিবার (১১ মে) বাদ আছর উপজেলা মসজিদে মহান রবের উদ্দেশ্যে শুকরিয়ানা নামাজ আদায় করা হয়। এরপর শুকরিয়ানা মিছিল উপজেলা চত্ত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদরের বাইপাস সড়কে এসে শেষ হয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সালথা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আবুল ফজল মুরাদের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, সালথা সদর ইউনিটের সভাপতি মওলানা আবু সায়েম মোল্যা, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি চৌধুরী মাহবুব আলী (নছরু মিয়া), রামকান্তপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ মুকুল হোসাইন, ভাওয়াল ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর মোল্লা, গট্টি ইউনিয়নের সভাপতি মোফাজ্জল মোল্লা, সোনাপুর ইউনিয়নের সভাপতি আলীমুজ্জামান শরীফ, মাঝারদিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা মিকাইল হোসাইন, যদুনন্দী ইউনিয়ন সভাপতি কবির হোসেন প্রমুখ। এছাড়াও জামায়াত ইসলামের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ তারিকুল ইসলাম।

সমাবেশে বক্তারা বলেন, আপনারা জানেন আওয়ামীলীগ মানে গুম, খুন, হত্যা, নির্যাতন, আয়না ঘর, জুলুম। আওয়ামীলীগ মানে, বড় বড় প্রকল্প দেখিয়ে এদেশের ৯৬ হাজার কটি ডলার বিদেশে পাচার করা, আওয়ামীলীগ মানে সাংবাদিকদের কলমের ভাষা কেড়ে নেওয়া, এদেশের অবহেলিত মানুষের অধিকার কেড়ে নেওয়া। আওয়ামীলীগ মানে এদেশের মানুষের ভোটঅধিকার কেড়ে নেয়া। আওয়ামীলীগ মানে ২০১৪ সালে বিনা ভোটের নির্বাচন। আওয়ামীলীগ মানে ২০১৮ সালে রাতের ভোটের নির্বাচন। আওয়ামীলীগ মানে ২০২৪ সালে ডামি নির্বাচন। আওয়ামীলীগ শপথ করেছিলো তারা ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। বাংলাদেশর আপামোর ছাত্রজনতা তাদের বুকের রক্ত দিয়ে বাংলাদেশকে ২য়বার স্বাধীন করেছে। আমরা ছাত্র-জনতাকে ধন্যবাদ জানাই, সেই সাথে বর্তমান অন্তর্বর্তী সরকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করেছে।


এই বিভাগের আরো খবর