ব্রাহ্মণবাড়িয়া সদর বিজয়নগর -৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ মাহমুদ শ্যামল এর সাথে ঈদ পরবতী ১১ নং ওয়ার্ড ভাদুঘর মহল্লার নেতা-কর্মীদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার ৫ই জুন ২০২৬ ইং সকাল ১০ ঘটিকায় ইঞ্জিনিয়ার খালেদ মাহমুদ শ্যামল (এমপির) পুনিয়াউট নিজ বাসভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাক্ষাৎকালে ভাদুঘর পৌর এলাকার বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা সংসদ সদস্যর সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, হাজী শফিকুল ইসলাম, সদস্য ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি, জনাব মোঃ ফেরদৌস মিয়া, সভাপতি ১১ নং ওয়ার্ড বিএনপি, এমবিএ বুলবুল আহাম্মদ মুছা, আশরাফুল মাহলুকাত, বিল্লাল মিয়া, শুক্কুর মিয়া, খায়ের মিয়া, কানু মিয়া, মদন মিয়া, সাধন মিয়া, আশবআলী, রফিকুল ইসলাম, আলী মিয়া, বালি মিয়া, হামদু মিয়া, সুমন মিয়া, জায়েদ মিয়াসহ এলাকার ময়মুরুব্বিরা উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময় শেষে ইঞ্জিনিয়ার হালেদ মাহমুদ শ্যামল কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমার নির্বাচনী ইশতেহার অনুযায়ী দল-মত নির্বিশেষে আপনাদের সকলকে সাথে নিয়ে আমি এলাকার উন্নয়নমুখী কাজ করে যেতে চাই। দেশ ও জাতির কল্যাণে আমি আপনাদের পাশে থেকে একজন সেবক হিসেবে দায়িত্ব পালন করতে বদ্ধপরিকর। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।